মতলব উত্তরে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

সফিকুল ইসলাম রানা : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ প্রধানের মৃত্যুতে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। রবিবার (২৯ জুন) দুপুরে উপজেলার আনোয়ারপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এ গার্ড অব অনার প্রদান করা হয়।

রাষ্ট্রীয় এই গার্ড অব অনার প্রদান করেন মতলব উত্তর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা। এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর থানার ওসি (তদন্ত) প্রদীপ মন্ডল ও পুলিশের একটি চৌকস দল।

মরহুম আব্দুর রশিদ প্রধান মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের আনোয়ারপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি আনোয়ারপুর কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক কোষাধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

রাষ্ট্রীয় সম্মান প্রদানের পর স্থানীয় মসজিদ প্রাঙ্গণে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।পরে কবরস্থানে তাকে দাফন করা হয়। বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

সোম বার, ৩০ জুন ২০২৫

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

Views: 0

শেয়ার করুন