মতলব উত্তরে সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার

সফিকুল ইসলাম রানা :  মাদক মামলায় এক বছর দুই মাসের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানায় দণ্ডিত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে মতলব উত্তর থানা পুলিশ। বুধবার (১৭ জুলাই) থানার এসআই সুমন চন্দ্র দাস সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে উপজেলার রায়েরকান্দি এলাকার মো. সাদ্দাম হোসেন (৩৩) কে গ্রেপ্তার করেন।

তার বিরুদ্ধে ২০২২ সালের ২৫ মার্চ দায়েরকৃত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আদালত এ দণ্ড দেন আদালত।

মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক বলেন, দণ্ডপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেফতারে নিয়মিত অভিযান চলছে এবং চলবে।গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ খ্রি.

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ খ্রি.

Views: 2

শেয়ার করুন