শেখ ফরিদ আহমেদ মানিকের সুস্থতা কামনায় ফরিদগঞ্জে ইমাম হোসেনের উদ্যোগে দোয়া

ফরিদগঞ্জ  প্রতিনিধি:
চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক এমপির সুস্থতা কামনায় ফরিদগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) বাদ আসর ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড জামে মসজিদে পৌর যুবদলের সাবেক সভাপতি ইমাম হোসেন পাটওয়ারীর উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে শেখ ফরিদ আহমেদ মানিকের দ্রুত সুস্থতা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন যুবদল নেতা মোক্তার হোসেন, ছিদ্দিকুর রহমান, ফরিদ, বাছিরুল, সুমন আহমেদ গাজীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মোনাজাত পরিচালনা করেন কারিমিয়া হাফিজিয়া মাদ্রাসার মাওলানা নোমান। মোনাজাতে শেখ ফরিদ আহমেদ মানিকের দ্রুত সুস্থতা ও সুস্বাস্থ্য কামনা করা হয়।
লিখুন

প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৬ খ্রি.

Views: 3

শেয়ার করুন