হাজীগঞ্জের শাহিন ফকিরের জানাজা ও দাফন সম্পন্ন

মোহাম্মদ সাইফুল ইসলাম :
চাঁদপুরের হাজীগঞ্জ পৌর ১১ নং ওয়ার্ড রান্ধুনীমুড়া গ্রামের বাসিন্দা হাজীগঞ্জের মো. শাহিন ফকির নামে পরিচিত। মহান আল্লাহ রাব্বুল আলামীনের ডাকে সাড়া দিয়ে দুনিয়ার মায়া ত্যাগ করেন চলে যান। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
চাঁদপুর জেলা বাণিজ্যিক প্রাণকেন্দ্র হাজীগঞ্জ বাজারের বিশিষ্ট মাছ ব্যবসায়ী চাঁদ মিয়া পাটোয়ারীর বড় ছেলে মো. শাহিন ফকির ইন্তেকাল করেন।
রবিবার (২৮ জুন) সকাল ৮ ঘটিকার মো. শাহিন ফকির সময় দুনিয়ার মায়া ত্যাগ করেন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁর জীবনের সকল গুনাহ মাফ করে জান্নাতের উচ্চ মাকান দান করুক এবং তার শোকাহত পরিবারকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করুক।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি সকালে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৫২ বছর। দীর্ঘদিন ধরে হাজীগঞ্জ বাজারে সুনামের সঙ্গে মৎস্য ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তার মৃত্যুতে ব্যবসায়ী মহল ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের জানাজার নামাজ বাদ জোহর তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
মরহুম শাহিনের মৃত্যুতে হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটিসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
Views: 3

























