হাজীগঞ্জের হুমায়ুন কবির স্বপন জেলা বালুবাহী নৌ-যান মালিক সমবায়ের সহ-সভাপতি নির্বাচিত

মোহাম্মদ সাইফুল ইসলাম :
চাঁদপুর জেলার হাজীগঞ্জ পৌরসভা বি এন পির যুগ্ম আহবায়ক ও বিশিষ্ট বালু ব্যবসায়ী হুমায়ুন কবির স্বপন জেলা বালুবাহী নৌ-যান মালিক সমবায়ের সহ-সভাপতি নির্বাচিত হয়। চাঁদপুর জেলা বালুবাহী নৌ-যান মালিক সমবায় সমিতির নির্বাচনে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
নির্বাচনে সভাপতি পদে নাছির আহমেদ ভুঁইয়া, সহ-সভাপতি পদে হাজীগঞ্জ পৌর এলাকার আলীগঞ্জ বালিঘাটের স্বত্বাধিকারী মোহাম্মদ হুমায়ুন কবির স্বপন, সাধারণ সম্পাদক পদে ফরিদ আহমেদ খান শিপন এবং কোষাধ্যক্ষ পদে সহিদ উল্যাহ ভুঁইয়া নির্বাচিত হয়েছেন।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন সমিতির বিদায়ী সভাপতি মোহাম্মিমদ জানুর রহমান খান।
এ সময় নব-নির্বাচিত নেতারা সমিতির সদস্যদের আস্থা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা সমবায়ের ঐক্য, স্বচ্ছতা ও সদস্যদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অন্যদিকে বিদায়ী সভাপতি মিজানুর রহমান খান নবনির্বাচিত কমিটির প্রতি শুভকামনা জানিয়ে সমিতির সার্বিক উন্নয়ন ও অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
প্রকাশিত : বুধবার, ২২ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ :
Views: 4

























