হাজীগঞ্জে পানিতে ডুবে তিন বছরের শিশুর করুন মৃত্যু: এলাকায় শোকের ছায়া

মোহাম্মদ সাইফুল ইসলাম: চাঁদপুরের হাজীগঞ্জে মো. আরাফাত হোসেন নামের তিন বছর বয়সি এক শিশুর করুন মৃত্যু হয়েছে।শুক্রবার (১৬ মে) বেলা ২ টার দিকে হাজীগঞ্জ পৌরসভাধীন ৭ নং ওয়ার্ড টোরাগড় এলাকার হোসেন উদ্দিন হাজী বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু আরাফাত ওই বাড়ির মো. রাসেদ হোসেনের ছেলে।

নিহত শিশু আরিয়ান প্রতিদিনের ন্যায় নিজ বাড়ির উঠানেই অন্যান্য শিশুদের সাথে খেলাধূলা করছিল। বেশ কিছু সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্য ও বাড়ির লোকজন খুঁজতে বের হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে তাঁরা শিশুটিকে বাড়ির পুকুরের পানিতে ভাসতে দেখেন। আত্ম চিৎকার করলে বাড়ির লোকজন এসে। পানি থেকে উত্তোলন করে।

ডাক-চিৎকারে পরিবারের সদস্য ও বাড়ির লোকজন শিশুটিকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরিক্ষা শেষে মো: আরাফাত হোসেন কে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, খেলাধূলার এক ফাঁকে শিশুটি সবার অগোচরে নিজ বাড়ির পুকুরে গিয়ে পানিতে তলিয়ে যায়। পানিতে পড়ার অনেক সময় অতিবাহিত হওয়ার কারণে মৃত দেহ ভেসে ওঠে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, শিশু মৃত্যুর ঘটনায় একটি অপমৃত মামলা দায়ের করা হয়েছে। যেসব পরিবারে ছোট বাচ্চা রয়েছে এবং সাঁতার জানে না সেসব পরিবারের সদস্যদের আরও বেশি সচেতন ও সতর্ক থাকতে হবে। শিশুদের প্রতি সব সময় খেয়াল রাখতে হবে। পুকুরপাড়ে শিশুদের গতিরোধ করার লক্ষ্যে আবদ্ধ দেওয়া প্রয়োজন।

শুক্রবার, ১৬ মে ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

Views: 0

শেয়ার করুন