হাজীগঞ্জ ডিগ্রি কলেজের বিদ্যোৎসাহী সদস্য এসএম আক্তারকে সম্মাননা স্মারক প্রদান

মোহাম্মদ সাইফুল ইসলাম:
চাঁদপুরের ঐতিহ্যবাহী হাজীগঞ্জ ডিগ্রি কলেজের বিদ্যুৎসাহী সদস্য এস এম আক্তার হোসেনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুযাম্মেল হোসাইন ও রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান শ্রীকৃষ্ণ দে তাঁর হাতে এ সম্মাননা স্মারক তুলে দেন।

এস এম আক্তার হোসেন বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

তিনি হাজীগঞ্জ ডিগ্রি কলেজের বিদ্যুৎসাহী সদস্য, রান্ধুনীমুড়া ১০ নম্বর ওয়ার্ডের মেয়র বাড়ি জামে মসজিদের সভাপতি, মাছরাঙা সমবায় সমিতির সহ-সভাপতি, হাজীগঞ্জ কল্যাণ সংস্থার কোষাধ্যক্ষ, হাজীগঞ্জ বাজার তরকারি পট্টির উন্নয়ন কমিটির সহ-সাধারণ সম্পাদক এবং হাজীগঞ্জ বনফুল সংঘের কার্যকরী কমিটির সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ ছাড়াও তিনি এসএসসি-৮৫ চাঁদপুর জেলার সম্মানিত যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে তাঁর অবদান এবং দায়িত্বশীল ভূমিকার স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়।

প্রকাশিত: মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ খ্রি.

Views: 1

শেয়ার করুন