হাজীগঞ্জ পৌর ১১নং ওয়ার্ড বিএনপির কমিটিতে দুই সাংবাদিক বন্ধু নির্বাচিত

মোহাম্মদ সাইফুল ইসলাম :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) হাজীগঞ্জ পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ৭১ সদস্যবিশিষ্ট নবগঠিত এ কমিটিতে দুই সাংবাদিক বন্ধু সহ-সভাপতি ও প্রচার সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

হাজীগঞ্জ পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড রান্ধুনীমুড়া গ্রামের দুই কৃতি সন্তান, সহ-সভাপতি পদে সাংবাদিক মো. জসিম উদ্দিন এবং প্রচার সম্পাদক পদে সাংবাদিক মো. কামরুজ্জামান দায়িত্ব পেয়েছেন।

নবগঠিত কমিটি অনুমোদনের পর স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। ওয়ার্ডবাসীর মধ্যেও এ কমিটি নিয়ে আনন্দ বিরাজ করছে।

শনিবার (৩ সেপ্টেম্বর) পৌর বিএনপির আহ্বায়ক মো. আবুল খায়ের মজুমদার ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সারওয়ার হোসেন ভুলু মুন্সীর যৌথ স্বাক্ষরিত এক পত্রে ৭১ সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটিতে মো. মনিরুজ্জামান মনিরকে সভাপতি, মো. দেলোয়ার হোসেন মঞ্জুকে সাধারণ সম্পাদক এবং মো. ইয়াছিন খন্দকারকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সহ-সভাপতি সাংবাদিক মো. জসিম উদ্দিন বলেন, “চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের গণমানুষের প্রাণপ্রিয় নেতা সাংসদ লায়ন ইঞ্জিনিয়ার মুমিনুল হককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সুসজ্জিত এই ওয়ার্ডে কমিটি দেওয়ায় আমি কৃতজ্ঞ। হাজীগঞ্জ পৌর ১১ নম্বর ওয়ার্ডের জনসাধারণের প্রতিও আমি চিরকৃতজ্ঞ।”

প্রচার সম্পাদক সাংবাদিক মোহাম্মদ কামরুজ্জামান বলেন, “দলের প্রত্যেক নেতাকর্মীর প্রতি প্রত্যেকের অগাধ বিশ্বাস থাকতে হবে। অবিশ্বাস দিয়ে কখনো দলের মঙ্গল হয় না; বরং এতে পারস্পরিক দূরত্ব বাড়ে।”

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ দলের আদর্শ, শৃঙ্খলা ও সাংগঠনিক সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থেকে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। একই সঙ্গে ১১ নম্বর ওয়ার্ডে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করতে কাজ করার অঙ্গীকার করেন তারা।

নেতাকর্মীদের প্রত্যাশা, নতুন নেতৃত্বের মাধ্যমে ১১ নম্বর ওয়ার্ডে দলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে।

প্রকাশিত :  ‍মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

Views: 9

শেয়ার করুন