হাজীগঞ্জে শিক্ষক দিবসে ৬ গুণীশিক্ষক ও এক প্রতিষ্ঠানকে সংবর্ধনা

মোহাম্মদ সাইফুল ইসলাম:
চাঁদপুরের হাজীগঞ্জে ৬ গুনী শিক্ষক ও একটি প্রতিষ্ঠানকে সংবর্ধনা প্রদান করা হয়। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। গুনি শিক্ষকদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।

পবিত্র কুরআন তেলওয়াত করেন, অধ্যক্ষ মাও. মো. নাজিম উদ্দীন ও গীতা থেকে পাঠ করেন, সহকারী শিক্ষক রতন চন্দ্র। প্রয়াত শিক্ষকদের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন, চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হক। ”শিক্ষকদের পাশে দাঁড়ানো পেশা রক্ষা, মর্যাদার উন্নয়ন এবং আমাদের ভবিষ্যৎ বিনির্মানে ৬০ বছর” এই শ্লোগানে দিবসটি উপলক্ষে র্য্যালি, আলোচনা ও গুণীশিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয়। র্য্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে আলীগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভা গিয়ে শেষ হয়।

উপেজলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক প্রতিষ্ঠানের মধ্যে অধ্যক্ষ মোহাম্মদ মুযযাম্মেল হুসাইন, সিনিয়র শিক্ষক মুহাম্মদ আনিছুর রহমান মজুমদার, সহকারী শিক্ষক মো. শরীফুল ইসলাম সংবর্ধনা করা হয়।

সহকারী শিক্ষক মুহাম্মদ কামাল হোসাইন চৌধুরি ও জাহিদ হাসানের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে প্রাথমিকের মধ্যে প্রধান শিক্ষক মো. তুহিন হায়দার শিশির, সহকারী শিক্ষক নাছিমা বেগম ও কাজী কামরুন্নাহার এবং এসএসসিতে শতভাগ পাশ প্রতিষ্ঠান হিসেবে রামচন্দ্রপুর ভুঞা একাডেমিকে সংবর্ধনা ও পুরস্কৃত করা হয়।

বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব এমএ রহিম পাটওয়ারী, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান টুটুল।

শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, অধ্যক্ষ মো. মনিরুল হক পাটওয়ারী, মো. আবু ছাইদ, মাও. মো. আনিছুর রহমান, মাও. মো. মিজানুর রহমান, প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন, মো. ইসমাইল হোসেন সরদার ও মো. তুহিন হায়দার শিশির প্রমুখ।

প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৬ খ্রি.

Views: 8

শেয়ার করুন