মতলব উত্তরে মেঘনায় কোস্ট গার্ডের মাঝি নিয়োগ নিয়ে বাবু- রুবেলের বিরুদ্ধে অভিযোগ জেলেদের

সফিকুল ইসলাম রানা :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের মাঝি নিয়োগকে কেন্দ্র করে বাবু ও রুবেল নামের দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন স্থানীয় জেলেরা। এ ঘটনায় নদীতে মাছ শিকার করা সাধারণ জেলেদের মধ্যে আলোচনা ও অসন্তোষের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় জেলেদের অভিযোগ, কোস্ট গার্ডের মাঝি নিয়োগের বিষয়টি ঘিরে বাবু ও রুবেলের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

জেলেদের দাবি বাবু – রুবেল সিন্ডিকেট পুর্বে যে মাঝি ছিলো তার সাথে সিন্ডিকেট তৈরি করে তারাই পূনরায় আবার এই মাঝি হতে চায়, এই বাবু ও রুবেলের সিন্ডিকেট যদি কোস্ট গার্ডের মাঝি হয় তা হলে আমাদের আগের মতো পূনরায় হয়রানি করা হবে। আমাদের দাবি এই বাবু- রুবেল সিন্ডিকেট ছারা যঅখৈ ইচ্ছে মাঝি নিয়োগ দেওয়া হোক আমাদের কোনো প্রকার আপত্তি নেই।

এবিষয়ে স্থানিয় জেলে কাইয়ূম প্রধানবলেন বিগত দিনে যারা কোস্ট গার্ডের মাঝি ছিলো তারা ভিবিন্ন সময় কোস্ট গার্ডের নাম ভাঙ্গিয়ে চাঁদা দাবি করতো আমরা এই সিন্ডিকেটের হাত থেকে মুক্তি চাই আমাদের দাবি এই বাবু- রুবেল সিন্ডিকেট ছারা যাকে খুশি নিয়োগ দেওয়া হোক। একই সঙ্গে কোস্ট গার্ডের নাম ব্যবহার করে কেউ যাতে সাধারণ জেলেদের হয়রানি করতে না পারে, সে বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তাঁরা।

এ বিষয়ে অভিযুক্ত বাবু জানান আমি সকল নিয়ম মেনে কাগজ জমা দিয়েছি আমি সাধারন মানুষ আমার বিরুদ্ধে আনিত অভিযোগ গুলো ভিত্তিহিন। এবিষয়ে রুবেলের মুঠো ফোনে একাধিকবার চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে কোস্ট গার্ড কর্তৃপক্ষে জানান আমরা সঠিক ও সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মাঝি নিয়োগ করবো এবং নিয়োগের পরবর্তীতে তার বিরুদ্ধে প্রমান সহ কোনো অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় জেলেদের প্রত্যাশা, অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ খ্রি.

Views: 1

শেয়ার করুন