মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প পানি নিষ্কাশন ও সেচ ব্যবস্থাপনা সভা অনুষ্ঠিত

গোলাম নবী খোকনঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পে পানি নিষ্কাশন, সেচ ব্যবস্থাপনা ও জলাবদ্ধতা নিরসনের সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা কনফারেন্স রুমে পানি ব্যবস্থাপনা অ্যাসোসিয়েশন ও পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে সভায় ইউএনও মাহমুদা কুলসুম মনির সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল আলী, চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের উপ – প্রকৌশলী সালাউদ্দিন, পানি ব্যবস্থাপনা অ্যাসোসিয়েশন সভাপতি মিয়া মনজুর আমিন স্বপন, প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেনসহ কৃষক প্রতিনিধিরা।
প্রকাশিত: বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ খ্রি.
শেয়ার করুন
–
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.
Views: 7






















