শাহরাস্তিতে নাশকতার অভিযোগে ৬ আওয়ামীলীগ নেতা আটক

মোঃ কামরুজ্জামান সেন্টুঃ
চাঁদপুরের শাহরাস্তিতে নাশকতার অভিযোগে কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামীলীগ ও যুবলীগের ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন অন্তর, মেহের দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান, আওয়ামী লীগ নেতা মো. জসিম উদ্দিন, মেহের দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুল্লাহ আল মামুন, পৌর ৭ নং ওয়ার্ড যুবলীগ নেতা রিপন হোসেন মোল্লা ও চিতোষী পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম।

পুলিশ জানায়, দেশের শান্তি শৃঙ্খলা এবং যে কোনো প্রকার অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের হয়েছে।

শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, বিশেষ অভিযানে কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামীলীগের ৬ নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রকাশিত: শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ খ্রি.

Views: 21

শেয়ার করুন