হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল সপ্রাবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মোহাম্মদ সাইফুল ইসলাম:
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চাঁদপুরের হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিদ্যালয়ের পিটিএ সভাপতি ও ৪ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান,বিশেষ হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের পিটিএর সহ-সভাপতি হাজী মোস্তফা।

বিদ্যালয়ের এসএমসি সভাপতি পাপিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সার্বিক পরিচালনায় ছিলেন প্রধান শিক্ষক মো. সানাউল্লাহ পাটওয়ারী।

আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট ও জাতীয় জীবনে এর তাৎপর্য তুলে ধরেন। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, জাতীয় ঐক্য, দায়িত্ববোধ ও গণতান্ত্রিক মূল্যবোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার মানসিকতা গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের ইতিহাস সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানের শেষপর্বে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রকাশিত: শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ খ্রি.

Views: 5

শেয়ার করুন