হাজীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তার সঙ্গে মৎস্যজীবী দলের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

মোহাম্মদ সাইফুল ইসলাম:
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তার এস, এম, শাহিন হোসেন এর সঙ্গে উপজেলা মৎস্যজীবী দলের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর ২০২৬) বিকেলে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ উপজেলা মৎস্য কর্মকর্তার সঙ্গে কুশল বিনিময় করেন এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এ সময় উপজেলার মৎস্য খাতের উন্নয়ন, মৎস্যজীবীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং মৎস্যসম্পদ সংরক্ষণে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয়ের গুরুত্ব নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক সেলিম খান, সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন, সহ-সভাপতি বিল্লাল হোসেন, ৫নং সদর ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি খোকন সর্দার, সাধারণ সম্পাদক সাইমুন হোসাইন, ৬নং বড়কুল পূর্ব  ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী এবং ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়ন মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক নবীর হোসেন।

এ সময় নেতৃবৃন্দ উপজেলা মৎস্য কর্মকর্তার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে মৎস্যজীবীদের কল্যাণে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি উপজেলার মৎস্যসম্পদ রক্ষা, মৎস্যজীবীদের জীবনমান উন্নয়ন এবং মৎস্য খাতের অগ্রগতিতে সংশ্লিষ্ট সবার পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। সৌজন্য সাক্ষাৎটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ খ্রি.

Views: 9

শেয়ার করুন