প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানালেন হাজীগঞ্জ পৌর যুবদল নেতা মো. জাহান শাহ

মোহাম্মদ সাইফুল ইসলাম:
“শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী, চারবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, বিএনপির চেয়ারম্যান ও দেশনায়ক তারেক রহমান।”

বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. জাহান শাহ (আব্দুল্লাহ)।

আগামী ২০ নভেম্বর ২০২৬ তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে মো. জাহান শাহ। তিনি বলেন, দিনটি যথাযথ মর্যাদায় স্মরণ করার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে দেশনায়ক তারেক রহমানের আদর্শ, চিন্তাভাবনা ও বার্তা পৌঁছে দিতে হবে। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই নতুন প্রজন্মকে দেশপ্রেম, নৈতিকতা ও নেতৃত্বের চেতনায় গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মো. জাহান শাহ (আব্দুল্লাহ) হাজীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের খাটরা বিলওয়াই এলাকার ঐতিহ্যবাহী মুন্সিবাড়ির সন্তান। তিনি হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী এবং আনোয়ার লাইব্রেরির স্বত্বাধিকারী।

রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডেও তাঁর সক্রিয় সম্পৃক্ততা রয়েছে। তিনি হযরত বেলাল (রা.) জামে মসজিদের সঙ্গে সম্পৃক্ত থাকার পাশাপাশি বেলাল জামে মসজিদ ফোরকানিয়া মাদ্রাসার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও এলাকার বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও সাংগঠনিক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় অংশগ্রহণ রয়েছে।

পরিশেষে তিনি তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক জীবনের সফলতা কামনা করে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ খ্রি.

Views: 8

শেয়ার করুন