ফরিদগঞ্জের পশ্চিম রূপসা নোয়াবিয়া হাফেজিয়া মাদ্রাসার ৭ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

ফরিদগঞ্জ প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম রূপসা নোয়াবিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ৭ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) বাদ আসর থেকে পশ্চিম রূপসা মাদ্রাসা ময়দানে আয়োজিত এ মাহফিলে দেশের বিভিন্ন স্থান থেকে আগত বিশিষ্ট ওলামায়ে কেরাম ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।
মাহফিলে প্রধান মুফাসসির হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা মো. আনোয়ার হোসাইন তাহের যাবিরী আল-মাদানী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুপসা জমিদার পরিবারের অন্যতম সদস্য মোহাম্মদ গাজী চৌধুরী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ মেহেদী হাসান চৌধুরী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আহসান উল্লাহ, প্রধান বক্তা হিসেবে ওয়াজ পেশ করেন মাওলানা কারী খন্দকার শহিদুল হক।
এতে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পীরজাদা মাওলানা মুহাম্মদ হেদায়েতুল্লাহ ও মাওলানা মুফতি আনোয়ার হোসাইন ফারুকী।
মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন রূপসা বাজার ব্যবসায়ী কমিটির সাবেক সভাপতি জেলা যুবদলের সদস্য ফারুক হোসেন খান, মাওলানা আখতার হোসেন। ধর্মপ্রাণ মুসল্লিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাহফিলটি অনুষ্ঠিত হয়।
প্রকাশিত: রোববার, ১৫ নভেম্বর ২০২৬ খ্রি.
Views: 7






















