হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য পদে জনপ্রিয়তার শীর্ষে নার্গিস আক্তার

নিজস্ব সংবাদদাতা:
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ২ নম্বর বাকিলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন নার্গিস আক্তার। স্থানীয় ভোটারদের সঙ্গে সুসম্পর্ক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে তাঁকে ঘিরে নির্বাচনী এলাকায় আগ্রহ তৈরি হয়েছে।

নার্গিস আক্তার বলেন, “আমি সবসময় এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। বিশেষ করে নারী, শিশু ও অসহায় মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছি। আগামী দিনে পুনরায় নির্বাচিত হলে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে আবারো  কাজ করব ইনশাআল্লাহ। এলাকার উন্নয়ন, নারীদের স্বাবলম্বী করা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো হবে আমার অন্যতম লক্ষ্য।”

তিনি আরও বলেন, “আমি কোনো প্রতিশ্রুতির রাজনীতি করতে চাই না। মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে কাজ করতে চাই। জনগণ আমাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করলে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করব।”

এদিকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে নার্গিস আক্তারকে নিয়ে স্থানীয় ভোটারদের মধ্যে আলোচনা চলছে। তারা আগামী দিনেও আবার পুনরায় নির্বাচিত করার লক্ষ্যে নার্গিস আক্তারকে উৎসাহ ও অনুপ্রেরণা যোগাচ্ছে।

প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ খ্রি.

Views: 5

শেয়ার করুন