হাজীগঞ্জ পৌর ১২নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ উদ্বোধন

মোহাম্মদ সাইফুল ইসলাম:
চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ১২নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ড বিতরণের লক্ষ্যে সম্ভাব্য উপকারভোগীদের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২২ নভেম্বর) বিকেলে তথ্য সংগ্রহে নিয়োজিত কর্মীদের হাতে ট্যাব তুলে দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন হাজীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. খোরশেদ আলম ভুট্টো ও মো. এমরান হোসেন।

এ সময় নেতৃবৃন্দ বলেন, ফ্যামিলি কার্ডের সুবিধা প্রকৃত ও অসচ্ছল পরিবারের কাছে পৌঁছে দিতে তথ্য সংগ্রহ কার্যক্রম স্বচ্ছ, নির্ভুল ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে হবে। কোনো ধরনের অনিয়ম, স্বজনপ্রীতি ও পক্ষপাতিত্ব করা যাবে না।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বশির আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মো. মফিজুল ইসলাম, সহ-সভাপতি মো. নুরু মিয়া ও মো. মোস্তফা মিয়া, সাধারণ সম্পাদক মো. ইউছুফ মজুমদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. জহির হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. মামুন হোসেন শিপন।

এ ছাড়া যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউছুফ গাজী, সাধারণ সম্পাদক মো. শরিফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন, যুবদল নেতা মিঠু বেপারি ও আরিফ হোসেন, শ্রমিক দলের সভাপতি মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক মো. শফিক হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. মতিন হোসেন ও শ্রমিক নেতা আবুল বাসারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় ১০নং ওয়ার্ডের তথ্য সংগ্রহকারী ইমরান হোসেন সৈকত এবং ১, ২, ৩, ৫, ১০, ১১ ও ১২নং ওয়ার্ডের সুপারভাইজার ফয়সাল হোসেন উপস্থিত ছিলেন।

প্রকাশিত: রোববার, ২২ নভেম্বর ২০২৬ খ্রি.

Views: 0

শেয়ার করুন