ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণ

মো. আনিছুর রহমান সুজন :  ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহমঞ্জুরি বাবদ চেক বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে বৃহস্পতিবার (১৭ জুলাই ২০২৫) সকালে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিতরণ পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে ও অগ্নিকাণ্ডের কারণে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ানোর জন্য সরকারের এই ক্ষুদ্র প্রয়াস। এই সহযোগিতা হয়তবা পর্যাপ্ত নয়, কিন্তু নতুন করে আবার শুরু করার পক্রিয়ামাত্র। আমরা আশা করবো আমাদের দেখাদেখি সমাজ হিতৈষিরা এইসব পরিবারগুলোর পাশে দাঁড়াবেন।

এ সময়ে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আওরঙ্গজেব। জানা গেছে, উপজেলার বিভিন্নস্থানে অগ্নীকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মধ্যে যাচাই বাছই করে অর্ধশত পরিবারকে এই সহায়তা দেয়া হয়েছে।

ক্রবার, ১৮ জুলাই ২০২৫ খ্রি.

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ খ্রি.

 

Loading

শেয়ার করুন