শাহরাস্তি পৌর এনসিপির আহবায়ক রহমত উল্লাহ’র সব পদ স্থগিত

মোঃ কামরুজ্জামান সেন্টু
চাঁদপুরের শাহরাস্তি পৌর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র আহবায়ক শেখ রহমত উল্লাহ’র বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ ওঠায় তার সব সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চাঁদপুর জেলা শাখার আহবায়ক কমিটির পক্ষ থেকে প্রকাশিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, শাহরাস্তি পৌর আহবায়ক শেখ রহমত উল্লাহ’র বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ ওঠায় তাৎক্ষণিক সিদ্ধান্ত অনুযায়ী জেলা আহবায়ক মাহবুবুল আলম ও সদস্য সচিব আমান উল্লাহ পাটোয়ারীর নির্দেশক্রমে তার সকল সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।
একই সঙ্গে চিঠিতে বিষয়টি পরবর্তীতে তদন্ত করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ রয়েছে।
চাঁদপুর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক (দপ্তর) অধ্যাপক মো. মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত চিঠির মাধ্যমে শেখ রহমত উল্লাহর পদ স্থগিতের বিষয়টি জানানো হয়েছে।
তবে শেখ রহমত উল্লাহ’র বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তার কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া সম্ভব হয়নি।
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.
Views: 10





















