হাজীগঞ্জে গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়নে বাধা বিদ্যুতের খুঁটি: অর্থায়ন নিয়ে জটিলতায় উন্নয়নকাজ নির্বিঘ্ন

​মোহাম্মদ সাইফুল ইসলাম :
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজার অংশে সড়ক উন্নয়নকাজ দ্রুতগতিতে চললেও সড়কের ওপর থাকা বিদ্যুতের খুঁটিগুলো না সরানোয় মারাত্মক বিপত্তি দেখা দিয়েছে।

সড়কের উত্তর পাশে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর খুঁটিগুলো রেখেই উন্নয়নকাজ চালানোয় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তীব্র প্রতিবাদ ও আলোচনা চলছে।

অনেকেই সড়কের ওপর ঝুঁকিপূর্ণভাবে খুঁটি রেখে কাজ চালিয়ে যাওয়ার ঘটনায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের ভূমিকা ও সমন্বয়হীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হাজীগঞ্জ উপজেলার বলাখাল ও হাজীগঞ্জ বাজারের রাস্তা সংস্কার কাজের জন্য সড়ক ও জনপথ অধিদপ্তরের লাইন স্থানান্তরের আবেদনের প্রেক্ষিতে দুটি প্রাক্কলন বা এস্টিমেট প্রস্তুত করা হয়। এর জন্য মোট ২২ লাখ ৪২ হাজার ৮২৩ টাকা জমা দেওয়ার জন্য বলা হয়।

তবে এই বিপুল পরিমাণ অর্থ কোন কর্তৃপক্ষ বহন করবে তা নিয়ে দেখা দিয়েছে জটিলতা। সড়ক ও জনপথ বিভাগ এই অর্থ প্রদানে অপারগতা।

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.

Views: 1

শেয়ার করুন