মতলবের হাসপাতাল ও বাজারে অনিয়মে ঝড় তুললেন এমপি জালাল উদ্দিন

গোলাম নবী খোকনঃ চাঁদপুর- ২ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য ড. মো. জালাল উদ্দিন নির্বাচিত হয়ে শপথ গ্রহণের পর মতলব সরকারি হাসপাতাল ও বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এ সময় তিনি নানা অনিয়ম ও অসংগতি দেখে ক্ষোভ প্রকাশ করেন।
আজ মঙ্গলবার (২৪ ফেব্রুশারী ২০২৬) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এসে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম রায়হানসহ একাধিক ডাক্তারের অনুপস্থিত দেখতে পেয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন। আবাসিক মেডিকেল অফিসার ডা: রাজীব কিশোর বণিক বলেন, স্যার মাঠে পরিদর্শনে আছেন। পরে এ সংক্রান্ত ডকুমেন্টস ও ফোনে না পেয়ে মিথ্যা বলার জন্য আরএমও কে সতর্ক করেন।
এরপর তিনি ঔষধের দোকান ও মুদি দোকানে গিয়ে মেয়াদোত্তীর্ণ ঔষধ, ঔষধের মোড়কে টেপ লাগানো দেখে সন্দেহ প্রকাশ, মুদি ও ফলপট্টি এলাকায় দোকানে মুল্য তালিকায় অসংগতি দেখে ক্ষোভ প্রকাশ করেন।
ড. জালাল উদ্দিন এমপি বলেন, মানুষের জীবন নিয়ে ছেলেখেলা করা যাবে না। অগ্রাধিকার ভিত্তিতে সাধারণ মানুষের কল্যাণে হাসপাতাল ও ঔষধের দোকানগুলোর অনিয়ম দূর করবো। আজ আমি অনিয়ম ও অসংগতি দেখে সতর্ক করে গেলাম। পরবর্তীতে এমন অবস্থা দেখলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আশরাফুর রহমান বাবু, মতলব সরকারি ডিগ্রি কলেজের সাবেক ভিপি জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা যুবদলের সভাপতি মুজাহিদুল ইসলাম কিরণ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রকাশিত : বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.
Views: 1

























