মতলব উত্তরে অটোরিকশা চালককে কুপিয়ে ও গুলি করে হত্যা : গ্রেফতার ১

সফিকুল ইসলাম রানা :  চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নের হাশিমপুর বকুলতলা এলাকায় অটোরিকশা চালক মিজানুর রহমান অভি (৩৫) কে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মিজানুর রহমান অভি উপজেলার এখলাসপুর গ্রামের ফজলুল হকে ছেলে। ঘটনাটি ঘটেছে বুধবার (১৩ আগস্ট) থেকে ভোর রাতে মধ্যে ঘটনা ঘটে। এ ঘটনায়  একই গ্রামের শামসুল হকের ছেলে মো. রনি (৩২) কে আটক করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, অভি নারায়ণগঞ্জে পরিবার নিয়ে বসবাস করতেন এবং অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তিনি কয়েকদিন পর পর এলাকায় আসতেন। এছাড়া অভি মাদকাসক্ত ছিলেন বলে স্থানীয়রা জানান। ঘটনার ৪-৫ দিন আগে তিনি নারায়ণগঞ্জ থেকে এলাকায় আসেন। সম্প্রতি তার সঙ্গে স্থানীয় নাহিদ গাজী (৩৫) এর আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। নাহিদ গাজী পেশাদার ডাকাত ও সন্ত্রাসী চক্রের সক্রিয় সদস্য এবং তার বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানা গেছে।

বুধবার ভোরে স্থানীয় কামাল নামের এক ব্যক্তি ব্যবসার কাজে একলাছপুর ঘাটে যাওয়ার পথে রাস্তায় অভিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসীকে খবর দেন। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিজানুর রহমান অভির বন্ধু নুর আলম বেপারী জানিয়েছেন, ঘটনার রাত আনুমানিক ৩টা ১৫ মিনিটের দিকে নাহিদ গাজীর ভাই নাজমুল গাজীর ফোন থেকে তাকে কল দিয়ে নাহিদ জানায়, অভিকে খেয়ে ফেলেছি, তোকেও খেয়ে ফেলব। এ সময় ফোনের অপর প্রান্ত থেকে কান্নার শব্দও শোনা যায় বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ করেছে। আসামি গ্রেপ্তারে বিশেষ অভিযান চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) মো. খায়রুল কবির বলেন, নিহত ব্যক্তির শরীরের বিভিন্নস্থানে জখম ও ডান চোখের ওপর মাথায় গুলির চিহ্ন রয়েছে। এই ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।

পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, নিহত ব্যক্তি মাদকাসক্ত ছিলেন। তার বিরুদ্ধে মাদকের মামলা ছিল। স্থানীয় একটি চক্রের সাথে তার বিভিন্ন বিষয় নিয়ে মতবিরোধ ছিল। আমরা তদন্ত করে এই খুনের সাথে জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছি। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

বুধবার, ১৩ আগস্ট ২০২৫
২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন
বুধবার, ১৩ আগস্ট ২০২৫
২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

Loading

শেয়ার করুন