দুর্নীতি রোধে শিক্ষার্থীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : ইউএনও মাহমুদা কুলসুম মনি

সফিকুল ইসলাম রানা, মতলব প্রতিনিধি : চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মাধ্যমিক স্কুল পর্যায়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা; গড়বে আগামীর শুদ্ধতা” স্লোগানকে সামনে রেখে বুধবার (১৩ আগস্ট) উপজেলা পরিষদ কমপ্লেক্স মিলনায়তনে এ আয়োজন করা হয়।

দুর্নীতি দমন কমিশন (দুদক) চাঁদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহযোগিতায় মতলব উত্তর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)-এর উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতায় উপজেলার চারটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। এর মধ্যে নাউরি আহম্মদিয়া উচ্চ বিদ্যালয় দল চ্যাম্পিয়ন এবং সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয় দল রানার্স-আপ হয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন নাউরি আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের দলনেতা সামিয়া আফরিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা কুলসুম মনি। তিনি বলেন, “দুর্নীতি রোধে শিক্ষার্থীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন তাদের মধ্যে সততা, নৈতিকতা ও দায়িত্ববোধ জাগ্রত করবে। বিতর্ক চর্চা শিক্ষার্থীদের জ্ঞান ও আত্মবিশ্বাস বাড়ায়। আমাদের শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে অংশ নেবে আমরা সেই লক্ষ্যেই কাজ করছি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুদক চাঁদপুর জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক তাপছির বিল্লাহ এবং মতলব উত্তর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুব আলম লাভলু। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন তাপছির বিল্লাহ, সরকারি পরিদর্শক অভিজিৎ দে এবং সহকারী অধ্যাপক ও গবেষক কামরুজ্জামান শিকদার। মডারেটর ছিলেন চাঁদপুর জেলার একাধিকবারের শ্রেষ্ঠ বিতার্কিক প্রভাষক রুবেল হোসেন।

অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন, রানার্স-আপ দল ও শ্রেষ্ঠ বক্তার হাতে দুদক লোগো সম্বলিত ক্রেস্ট, সনদপত্র ও বই তুলে দেন।

বুধবার, ১৩ আগস্ট ২০২৫
২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন
বুধবার, ১৩ আগস্ট ২০২৫
২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

Views: 1

শেয়ার করুন