হাজীগঞ্জ অগ্রণী ব্যাংক শাখার ব্যবস্থাপকের বিদায় ও বরণ

মোহাম্মদ সাইফুল ইসলাম:
অগ্রণী ব্যাংক পিএলসি, হাজীগঞ্জ শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও শাখা ব্যবস্থাপক মোহাম্মদ রাশেদুল ইসলামের বদলিজনিত বিদায় এবং নবাগত সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও শাখা ব্যবস্থাপক কাজী কাউছার হোসেনের যোগদান উপলক্ষে বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় শাখার গ্রাহক, কর্মকর্তা ও কর্মচারীদের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ও চাঁদপুর অঞ্চলের প্রধান মো. মতিউর রহমান।
তিনি বক্তব্যে বলেন, একজন কর্মনিষ্ঠ কর্মকর্তাকে বিদায় দিতে আপনাদের নিশ্চয়ই খারাপ লাগছে। তবে বদলি ও বিদায় কর্মজীবনের স্বাভাবিক প্রক্রিয়া। একই সঙ্গে নতুন ব্যবস্থাপক হিসেবে যাঁকে পেয়েছেন, তিনি একজন দক্ষ ও অভিজ্ঞ ব্যাংকার। আশা করি, সঠিক ও দ্রুত সেবা প্রদানের মাধ্যমে তিনি এ অঞ্চলের গ্রাহকদের আস্থা অর্জন করতে সক্ষম হবেন।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বিএম আহসান কলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংকের সাবেক উপ-মহাব্যবস্থাপক ও চাঁদপুর অঞ্চলের প্রধান তপন চন্দ্র সরকার এবং সহকারী মহাব্যবস্থাপক মো. মনির হোসেন।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদায়ী ব্যবস্থাপক মোহাম্মদ রাশেদুল ইসলাম ও নবাগত ব্যবস্থাপক কাজী কাউছার হোসেন। চাঁদপুর অঞ্চলের শাখা ব্যবস্থাপকদের পক্ষে বক্তব্য দেন মো. আলমগীর হোসেন ফরাজী। এছাড়া ব্যাংকের জেলা অফিসার কল্যাণ সমিতির সভাপতি মো. শফিউল আলম ও সিবিএ সভাপতি আমির হোসেন বক্তব্য রাখেন।
গ্রাহকদের মধ্যে বক্তব্য দেন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. সালাউদ্দিন ফারুক, ব্যবসায়ী আব্দুল কুদ্দুস, আব্দুল মমিন, বিল্লাল পাটওয়ারী ও মিজানুর রহমান সেলিম। শাখার কর্মকর্তাদের মধ্যে বক্তব্য দেন খায়রুল আলম মজুমদার ও শাকিল মির্জা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সেলিম মিয়া, টাইলস ব্যবসায়ী মো. সাইফুল ইসলাম হীরা, ব্যবসায়ী বাবু, আমিন মেমোরিয়াল হাই স্কুলের শিক্ষক কামরুল, বিএনপি নেতা ইব্রাহিম খলিল স্বপন, ব্যবসায়ী খোকন মিজিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মাহবুবুর রহমান পাটওয়ারীর উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে পাঠ করেন হাফেজ মো. সিয়াম হোসেন এবং গীতা পাঠ করেন ব্যাংকের প্রিন্সিপাল অফিসার রিনা রানী সাহা বিশ্বাস।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানসহ অন্যান্য অতিথি, গ্রাহক ও ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ খ্রি.
Views: 1






















