ফরিদগঞ্জে কৃষক নেতা তবারক উল্লার মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

ফরিদগঞ্জ প্রতিনিধি:

চাঁদপুরের ফরিদগঞ্জে সিআইপি কৃষক সংগ্রাম কমিটির যুগ্ম আহ্বায়ক তবারক উল্লার মৃত্যুতে সংগঠনের উদ্যোগে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকালে ফরিদগঞ্জ ওয়াপদায় ওনুআ স্মৃতি সংসদ ও পাঠাগারের কার্যালয়ে এ শোকসভার আয়োজন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন দুলালের সভাপতিত্বে এবং মোশারফ হোসেন নান্নু পাটওয়ারীর সঞ্চালনায় শোকসভায় বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, ফরিদগঞ্জ মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক হিতেশ শর্মা, লতিফগঞ্জ ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি মো. মহিউদ্দিন, কৃষক সংগ্রাম কমিটির যুগ্ম আহ্বায়ক রহিমা আক্তার কলি, কৃষক নেতা নেছার আহমেদ দেওয়ান এবং প্রয়াত তবারক উল্লার মেয়ে লাভলী বেগম।

সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন দুলাল প্রয়াত তবারক উল্লার স্মৃতিচারণ করে বলেন, দেশব্যাপী কৃষক সংগ্রাম কমিটির আন্দোলনে তবারক উল্লা সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছেন। আজ তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করছি।

শোকসভায় আরও উপস্থিত ছিলেন আবদুর রশিদ পাটওয়ারী, হুমায়ুন কবির, লিটন পাটওয়ারী, হাবিবুর রহমান, কৃষক মোজাম্মেল হোসেন, দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি মো. আনিছুর রহমান সুজন, সাংবাদিক জসিম উদ্দিন, মানিক হোসেন গাজী, শাখাওয়াত হোসেন মিন্টুসহ কৃষক সংগ্রাম কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় প্রয়াত কৃষক নেতা তবারক উল্লার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

প্রকাশিত:  বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ খ্রি.

Views: 1

শেয়ার করুন