হাজীগঞ্জের এক যুবক বিয়ের সাত মাসের মাথায় পাঁচতালা ভবন থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু

মোহাম্মদ সাইফুল ইসলাম: চাঁদপুরের হাজীগঞ্জের এক যুবক পাঁচতালা ভবনের ছাদ থেকে পড়ে করুন মৃত্যু হয়। হাজীগঞ্জ উপজেলার ৮ নং হাটিলা পূর্ব ইউনিয়নের হাড়িয়াইন গ্রামের মির্জা বাড়ির মো: ফিরোজ মির্জার ছেলে মো: আব্দুর রহমান মির্জা (২৩) ও সাবধানতা বসত ছাদ থেকে পড়ে করুন মৃত্যু হয়। নিহত যুবক রাজধানী ঢাকায় প্রতিদিনের ন্যায় অন্যান্য সহকর্মীদেরকে নিয়ে পাঁচতলা ভবনে এসির কাজ করার সময় পা পিছলে নিচে পড়ে করুন মৃত্যু হয়।
নিহত মো: আব্দুর রহমান মির্জা গত কয়েক বছর যাবৎ ঢাকায় এসি-ফ্রিজের কাজ করেন। এসি ফ্রিজের দক্ষ কারিগর হিসেবে তার ঢাকায় সুনাম ও খেতি রয়েছে। সেজন্য আব্দুর রহমান মির্জা কাজের প্রশংসা করেন তাঁর সহকর্মীরা। সহকর্মীদের কাছে যেমন সে ছিল শতযোগ্য তেমনি যাদের কাজ করত তারাও তাকে অনেক ভালো ও পছন্দ করতেন। মঙ্গলবার বিকালে তিনি পাঁচতলার কার্ণিশে এসির আউটডোর মেশিন বসাতে গিয়ে অসাবধানবশত পা পিছলে নিচে পড়ে যায়।
ভবন থেকে পড়ার পর সহকর্মী ও স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যান। রাতেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যান পরপারে আব্দুর রহমান। মৃত্যুর পর আইনি প্রক্রিয়া শেষে তাকে গ্রামের বাড়ি হাজীগঞ্জের হাটিলা পূর্ব ইউনিয়নের হাড়িয়াইন গ্রামের মির্জা বাড়িতে নিয়ে আসা হয়। বুধবার সকাল ১১টায় জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নিহতের স্বজনরা জানান, আব্দুর রহমান মির্জা ৭-৮ মাস পূর্বে বিয়ে করেছিলেন। হাতের মেহেদির লাল রং মুছতে না মুছতেই নববধূ স্ত্রী বিধবার কাফলে জড়িয়ে পড়লেন। আব্দুর রহমান মির্জা শশুর শাশুড়ি সহ আত্মীয়-স্বজন তাঁর অকাল মৃত্যুতে ভেঙ্গে পড়েন। পরিবারের সদস্যরা ছাড়াও আত্মীয় স্বজন ও এলাকার লোকজন তার অকাল মৃত্যুর শোকে শোকাহত। মৃত্যুর খবর এলাকায় শোনার পর থেকে ছুটে আসে আত্মীয়-স্বজন পাড়া-প্রতিবেশী বন্ধুবান্ধব। বুধবার (২৮ মে) সকালে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
Views: 0

















