হাজীগঞ্জ উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে দোয়া মোনাজাত

মোহাম্মদ সাইফুল ইসলাম: চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ও পৌর শাখা উদ্যোগে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মজলুম জননেতা এ. টি. এম আজহারুল ইসলামের বেকসুর খালাস পাওয়ায় মহান রবের কাছে শুকরিয়া আদায় করে দোয়া মোনাজাত এর আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাজীগঞ্জ উপজেলা ও পৌর শাখা।

বুধবার বাদ আছর হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে দোয়া মোনাজাত অনুষ্ঠানে পৌর জামায়াতের আমীর মাওলানা আবুল হাসানাত পাটোয়ারীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা কর্মপরিষদের সদস্য হাফেজ মাওলানা মীর হোসাইন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা কর্মপরিষদের সদস্য হাফেজ মাওলানা মীর হোসাইন বলেন, ২০১২ সালে ২২ অগাস্ট আজহার কে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার মতো মিথ্যা ও বানোয়াট অভিযোগ এনে গ্রেফতার করা হয়। পরবর্তীতে নানা মিথ্যা সাক্ষী ও মনগড়া অভিযোগ এনে তাকে মৃত্যুদন্ড দেয়া হয়।

ফ্যাসিবাদের আমলে এরকম মিথ্যা ও বানোয়াট অভিযোগের জন্য রায় দিয়ে বিচার বিভাগ কে কলুষিত করেছিলেন ফ্যাসিস্ট হাসিনার দোসর কিছু বিচারপতিরা। আজ এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার কিছুটা হলেও প্রতিষ্ঠিত হয়েছে বলে মনে করি। ২৭ মে তিনি উচ্চ আদালতের আপিলের ভিত্তিতে তার উপর আনিত সকল অভিযোগ মিথ্যা প্রমাণ হয় এবং আদালত তাকে বেকসুর খালাস দেন। এ রায় এর জন্য আমরা আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি এবং এটিএম আজহারের সুস্বাস্থ্য ও দীর্ঘায় কামনা করি।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, হাজীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. কলিম উল্যাহ। মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন, হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের পেশ ইমাম মুফতী মাওলানা আব্দুর রউফ।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, পৌর নায়েবে আমীর হাফেজ মাওলা কবির হোসেন, পৌর সেক্রেটারি মাওলা সফিকুর রহমান মজুমদার, সহকারী সেক্রেটারি রবিউল হোসেন সহ হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে আসরের নামাজ আদায় করতে আসা হাজীগঞ্জ বাজারের মুসল্লিগণ।

বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

Views: 0

শেয়ার করুন