হাজীগঞ্জে ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, জনমনে স্বস্তি

মোহাম্মদ সাইফুল ইসলাম: হাজীগঞ্জে যৌথ বাহিনীর সফল অভিযানে ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। হাজীগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর সফল অভিযানে ইয়াবাসহ শাহ আলম (৩৮) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। চিহ্নিত মাদক কারবারি গ্রেফতার হওয়ায় এলাকার মানুষের মনে স্বস্তির। তাদের হাতে শত শত যুবক মাদকের জালে আবদ্ধ হয়।
এলাকার যুব সমাজ ও নতুন প্রজন্মকে ভালো রাখতে প্রশাসনকে দোষীদের গোপন আস্তানা ও অপকর্মের কথা সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করুন গোপন সংবাদের ভিত্তিতে তথ্য দিয়ে সহযোগিতা করুন নাম পরিচয় গোপন রাখা হবে। হাজীগঞ্জ আর্মি ক্যাম্প ও থানা পুলিশের যৌথ অভিযানে টোরাগড় এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার (২৭ মে ) তাঁকে আটক করা হয়। অভিযানকালে শাহ আলমের কাছ থেকে উদ্ধার করা হয় ৫শ ৭২ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ২ হাজার ৪শ ৬৫ টাকা, একটি মোবাইল ফোন ও একটি মানিব্যাগ।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, শাহ আলম দীর্ঘদিন ধরে এই এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল এবং তার বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ রয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত মাদক ও অন্যান্য আলামতও হাজীগঞ্জ থানা পুলিশের কাছে জমা দেওয়া হয়।
এ ধরনের অভিযান শুধু মাদক নয়, সামগ্রিক অপরাধ দমনেও বড় ভূমিকা রাখবে। প্রশাসনের এমন কঠোর ভূমিকার প্রশংসা করেছেন সচেতন মহল। অভিযানের সূত্রপাত হয় ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে, যখন চাঁদপুর জেলায় সন্ত্রাস, মাদক এবং অবৈধ অস্ত্র নির্মূলের লক্ষ্যে যৌথ বাহিনীর কঠোর অভিযান শুরু হয়। সেই ধারাবাহিকতাতেই এ অভিযান পরিচালিত হয়।
বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
Views: 0

















