হাজীগঞ্জ বাজার যানজট নিরসনে চেকপোস্ট মোবাইল কোর্ট ও যৌথবাহিনীর অভিযান ৩ জুন

মোহাম্মদ সাইফুল ইসলাম: চাঁদপুর জেলার দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর আশিকুর রহমান আশিক বলেন, হাজীগঞ্জ বাজারের যানজট নিরসনে আগামী ৩ জুন থেকে ভ্রাম্যমান হকার বসতে পারবে নাা। সেজন্য বাজারের প্রবেশ পথে চেকপোস্ট এবং মোবাইল কোর্ট ও যৌথবাহিনীর অভিযান অভ্যাহত থাকবে। যৌথবাহিনী সতর্ক অবস্থায় রয়েছে। আইন-শৃঙ্খলা বিঘ্নকারীদের কঠোর হস্তে দমন করা হবে।
হাজীগঞ্জে মাসিক আইন-শৃঙ্খলা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে বৃহস্পতিবার (২৯ মে) উপজেলা ই-সেন্টারে মাদক, কিশোর গ্যাং, ঈদুল আযহা উদযাপন, গরুর বাজার নিয়ন্ত্রণ ও হাজীগঞ্জ বাজারের যানজট নিরসন নিয়ে আলোচনা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, কালচোঁ দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মো: গোলাম মোস্তফা স্বপন, গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব কাজী মো: নুরুর রহমান বেলাল, ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মো: মজিবুর রহমান, ৫ নং সদর ইউনিয়নের চেয়ারম্যান মো: ইউসুফ প্রধানীয়া সুমন, হাজীগঞ্জ থানার সেকেন্ড অফিসার (এসআই) মো. জয়নাল আবদীন বলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, গ্রাম আদালতের উপজেলা সমন্বয়ক মো. কাউছার আলম, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ সহ স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিকবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান, উপজেলা প্রকৌশলী মো. আজিজুল হক সহ সরকারি বিভিন্ন দপ্তর, সেনাবাহিনী, আনসার-ভিডিপি ও ফায়ার সার্ভিসের কর্মকর্তা, প্রেসক্লাব নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ।
শুক্র বার, ৩০ মে ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
Views: 0

















