অঙ্গীকার বন্ধু সংগঠনের বার্ষিক রচনা প্রতিযোগিতা সম্পন্ন

ইমরান নাজির. মতলব প্রতিনিধি: বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত চাঁদপুরের শিক্ষিত তরুণ প্রজন্মের অরাজনৈতিক প্ল্যাটফর্ম ” অঙ্গীকার বন্ধু সংগঠন ও যুবকল্যাণ সংস্থা ‘র আয়োজনে ৫ম শ্রেণির সরকারি প্রাথমিক বিদ্যালয়/কিন্ডারগার্টেন ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে “আমাদের মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থান; প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক বার্ষিক রচনা প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
অদ্য শুক্রবার সকাল ০৯:০০ টা ও ১১:০০ টায় চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা ও উত্তর উপজেলার বিভিন্ন কেন্দ্রে সময়ে সময়ে প্রতিযোগিতার পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মুহাম্মদ আল আমিন মিয়াজী, সাধারণ সম্পাদক এ এস পলাশ এর সার্বিক সমন্বয়ে সংগঠনের উপদেষ্টা পরিষদ, কার্যনির্বাহী পরিষদ ও এলিট পরিষদের সদস্যগণের উপস্থিতিতে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে রেজিষ্ট্রেশনকৃত শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
উপস্থিত থেকে আয়োজন সফল করতে সহযোগিতা করেন সংগঠনের উপদেষ্টা ফারুক আহমেদ বাদল, এলিট পরিষদের সদস্য মো: সোহেল রানা সরকার, মোহাম্মদ জুয়েল রানা, ইঞ্জিনিয়ার সালাহউদ্দিন খান রণি, সহ-সভাপতি জয়ন্তী ভৌমিক, যুগ্ম সাধারণ সম্পাদক শামিম আহমেদ, অর্থ সম্পাদক মাহিনুর ইসলাম বৃষ্টি, সদস্য কামরুল হাসান, তৌকির পাটোয়ারী, মাজেদা আক্তার সহ আরো অনেক।
সংগঠনের সহ সভাপতি জয়ন্তী ভৌমিক বলেন, এবছর থেকে বার্ষিক রচনা প্রতিযোগিতা ক্রমান্বয়ে পরবর্তী বছরে চাঁদপুর জেলাব্যাপী আয়োজন করা হবে।সাংগঠনিক সূচিতে নতুন করে রচনা প্রতিযোগিতা যুক্ত হয়েছে।
সাধারণ সম্পাদক এ এস পলাশ বলেন, ২০১৩ সালের ০১ জুন প্রতিষ্ঠিত অঙ্গীকার বন্ধু সংগঠন প্রতিষ্ঠালগ্ন থেকে স্বেচ্ছাসেবী, সামাজিক ও শিক্ষামূলক কাজে নিয়মিতই মনোনিবেশ করে আসছে।
এলিট পরিষদের সদস্য মো: সোহেল রানা সরকার বলেন, আমাদের এই উদ্যোগ চলমান থাকবে। ইতোমধ্যে অঙ্গীকার বন্ধু সংগঠন সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া চর্চা বাড়াতে বিভিন্ন কর্মসূচি অব্যাহত রেখে চলছে। অঙ্গীকার ফুটবল টিম প্রতিযোগিতাপূর্ণ খেলায় অংশগ্রহণ করে ক্রীড়ায় তরুণদের উৎসাহ যোগাচ্ছে।
রচনা প্রতিযোগিতার বিষয়ে সংগঠনের সভাপতি মুহাম্মদ আল আমিন মিয়াজী জানান, রচনা প্রতিযোগিতা অল্প সময়ে ব্যাপক সাড়া ফেলেছে। ইনশাল্লাহ আগামী বছরে এই আয়োজন অব্যাহত থাকবে। এজন্য সবার আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছি।
২৯ নভেম্বর ২০২৫ খ্রি.
Views: 0






















