এমএ হান্নানের অনুসারিদের মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল

ফরিদগঞ্জ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের বিএনপির দলীয় মনোনয়ন পরিবর্তন করে উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানকে প্রদানের দাবিতে ফরিদগঞ্জে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মশাল মিছিল ও সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে।

রোববার (৮ নভেম্বর ২০২৫) সন্ধ্যার পর ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে মশাল মিছিলটি বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। পরে বাসস্ট্যান্ডে চাঁদপুর- লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে।

এসময় বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক মঞ্জিল হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক আমানত গাজী, উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক নজরুল ইসলাম, পৌর বিএরপির যুগ্মআহ্বায়ক জামাল হোসেন মিজি, যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসে পাটওয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আকতার হোসেন, সদস্য সচিব ফরুক হোসেন, ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জুর।

সোমবার, ১০ নভেম্বর ২০২৫

 

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড

Views: 0

শেয়ার করুন