কচুয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে টাস্কফোর্সের সাফল্য : গ্রেফতার ৬

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের কচুয়া উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে টাস্কফোর্স। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতভর পাহারা দিয়ে বুধবার (৫ মে) ভোরে সাতবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ মোট ছয়জনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা দুটি পৃথক পরিবারের সদস্য বলে জানিয়েছে প্রশাসন।

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা। তিনি জানান, আটক পাঁচজনের মধ্যে তিনজনকে এক বছর করে এবং দুজনকে দুই বছর করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। অপর একজনের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন, উপজেলার সাতবাড়িয়া গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের একই পরিবারের তিন সদস্য— শরীফ হোসেন (৩০), আরিফ হোসেন এবং মীর হোসেন (৬০)। এ সময় তাদের কাছ থেকে ২২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অপরদিকে, একই অভিযানে সাতবাড়িয়া চৌকিদার বাড়ি এলাকায় আরেকটি পরিবারের সদস্য মো. আলমগীর (৪৬) ও তার স্ত্রী শিউলি বেগম (৪০) আটক হন। তাদের কাছ থেকে ১২০ পিস ইয়াবা ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহা. মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে টাস্কফোর্সের সদস্যরা রাতভর অবস্থান নিয়ে অভিযান পরিচালনা করেন।

তিনি বলেন, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত ছিলেন।

তিনি আরও জানান, মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে। স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রকাশ: ৬ মে ২০২৬, মঙ্গলবার 

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

Views: 4

শেয়ার করুন