কচুয়ার কৃতী সন্তান মইনুল ইসলাম মজুমদারকে র‌্যাংক-ব্যাজ প্রদান

কচুয়া প্রতিনিধি  :  বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে পরিচালক পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত, কচুয়ার পালাখাল গ্রামের কৃতি সন্তান, মো. মইনুল ইসলাম মজুমদার বিএএম, পিএএম সহ আরো ১৭ জনকে র‌্যাংক-ব্যাজ পরানো হয়েছে। বৃহস্পতিবার সদর দপ্তরে এক অনারম্বন অনুষ্ঠানের মাধ্যমে পরিচালক পদের র‌্যাংক-ব্যাজ সুশোভিত করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, এনডিইউ, এএফডবিøউসি, পিএসসি।

এ সময়ে মহাপরিচালক মহোদয় সদ্য পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে বলেন, পদোন্নতি শুধুমাত্র ব্যক্তিগত বা দলগত সাফল্য নয়, এটি উচ্চতর দায়িত্বের জবাবদিহিতার পরিধি। যার মাধ্যমে একটি দেশ ও জাতির সেবায় নিজেকে পেশাগত দক্ষতায় আরও বেশি নিবেদিত করার অপার সুযোগ সৃষ্টি হয়। নতুন বাংলাদেশের অভ্যুদয়ের ক্রান্তিলগ্নে রাষ্ট্রের সার্বভৌমত্ব, জননিরাপত্তা ও আর্থ-সামাজিক উন্নয়নে সদ্য পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ সততা, নিষ্ঠা, একাগ্রতা ও আনুগত্যের মাধ্যমে বিশেষ ভ‚মিকা রাখবে। প্রচলিত ধারার বাইরে পেশাগত উৎকর্ষতাকে অগ্রাধিকারের মাধ্যমে অর্জিত দক্ষতা ও অভিজ্ঞতাকে আরও ব্যাপকভাবে দেশ, মাটি ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে।

ঈাশাপাশি সদ্য পদোন্নতিপ্রাপ্ত এ সকল কর্মকর্তা নিজ কর্মস্থলে উন্নত সেবা দান ও সামাজিক উৎপাদশীলতায় অধিকতর ভ‚মিকা রাখবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন। সমাজের বিভিন্ন অসঙ্গতি দূরীকরণে সঠিক পরিকল্পনা ও কৌশল গ্রহণের মাধ্যমে আম‚ল পরিবর্তন আনয়নে নির্দেশনা প্রদান করেন।

মহাপরিচালক আরো উদ্ধৃত করেন, পুরাতন ধ্যান-ধারণা পরিহার করে নব উদ্যমে উজ্জীবিত হয়ে দেশ গঠনে আত্মনিয়োগ করতে হবে। পাশাপাশি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তৃণমূল পর্যায়ে মৌলিক অধিকার ও কল্যাণধর্মী উদ্যোগ, প্রাতিষ্ঠানিক সংস্কার ও সক্ষমতা বৃদ্ধি নিশ্চিত করতে হবে। সৃজনশীল,কার্যকরী ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে সদ্য পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ দেশের মাটি ও মানুষের আকাঙ্খা পুরনে প্রয়োজনীয় প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার বাস্তবায়নে সহায়ক ভ‚মিকা পালন করার নির্দেশনা প্রদান করেন। এসময় উক্ত অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক, উপমহাপরিচালকগণ সহ সদর দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

Views: 0

শেয়ার করুন