কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে হাজীগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মোহাম্মদ সাইফুল ইসলাম: কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে চাঁদপুরের হাজীগঞ্জে মানববন্ধন বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। রবিবার (১৯ অক্টোবর) বিকেলে হাজীগঞ্জের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করেন। পরে পশ্চিম বাজেরে শহীদ আজাদ চত্বরে মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

হাজীগঞ্জ পৌর বিএনপির সাবেক উপদেষ্টা মো: হেলাল উদ্দিন মজুমদারের সভাপতিত্বে ও পৌর যুবদলের সাবেক আহবায়ক মিজানুর রহমান সেলিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কুমিল্লা বিভাগ বাস্তবায়ন কমিটির সমন্বয়ক ও কুমিল্লার ক্রিয়েটর এসোসিয়েশন সভাপতি টিপু চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রদলের (সাবেক) সহ-সভাপতি ও যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন রিপন, কনটেন্টকনটেন্ট ক্রিয়েটর ইসরাত জাহান মিতু, কুমিল্লা বিভাগ বাস্তবায়ন কমিটির সংগঠক ফখরুল ইসলাম,গোলাম মুহা. সামদানী, তোফায়েল আহম্মেদ, অনলাইন এক্টিভিস্ট সাইফ উদ্দিন, প্রবাসী সংগঠক সোহেল রানাসহ আরও অনেকে।

রোববার, ১৯ অক্টোবর ২০২৫

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড

Views: 0

শেয়ার করুন