চাঁদপুরে অভিযানে কিশোর গ্যাংয়ের ছয় সদস্য ধরা

নিউজ ডেস্ক : চাঁদপুর শহরের পুরান বাজার পূর্ব শ্রীরামদী এলাকায় কিশোর গ্যাং দমনে অভিযান চালিয়ে ৬ জন চিহ্নিত সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। আটক অভিযানটি মঙ্গলবার (২৪ জুন) দিনগত রাত আড়াইটার দিকে পরিচালিত হয়। অভিযানে অংশ নেয় চাঁদপুর আর্মি ক্যাম্পসহ পুলিশের যৌথ দল।
বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান জানান, গোপন তথ্যের ভিত্তিতে দীর্ঘদিন ধরে নজরদারিতে থাকা কিশোর গ্যাং সদস্যদের ধরতে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃতরা হলো—মাইন ভুঁইয়া (১৭), মো. সিফাতুল্লাহ (১৬), মো. নেয়ামত (১৭), মো. সবজি (১৭), মো. সিমুলেশন ব্যাপারী (১৮) ও মো. ইয়াসিন গাজী (১৮)।
অভিযান শেষে আটককৃতদের চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
লেফটেন্যান্ট মানজুরুল আরও বলেন, “গত বছরের ৪ সেপ্টেম্বর থেকে চাঁদপুর জেলায় যৌথ বাহিনীর সমন্বয়ে সন্ত্রাসী, মাদককারবারি ও অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান চলছে, এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে।”
বুধ বার, ২৫ জুন ২০২৫

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
শেয়ার করুন
Views: 0
















