চাঁদপুরে জিয়া সাইবার ফোর্সের মতবিনিময় ও পরিচিতি সভায় ফুলেল সংবর্ধনা

মোহাম্মদ সাইফুল ইসলাম, চাঁদপুর:
চাঁদপুর জেলা জিয়া সাইবার ফোর্সের উদ্যোগে মতবিনিময় ও পরিচিতি সভায় ফুলেল সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) আয়োজিত এ সভায় সংগঠনের নেতৃবৃন্দের পরিচিতি, সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল, সুসংগঠিত ও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন নেতৃবৃন্দ। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল ভূমিকা পালন এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও কার্যকর করার বিষয়ে মতবিনিময় করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পারভেজ খান।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চাঁদপুর জেলা জিয়া সাইবার ফোর্সের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ শাহাব উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খলিল চৌধুরী।
চাঁদপুর জেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি এস এম সবুজ হোসেনের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সুমন গাজী।
এ সময় আরও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জিয়া সাইবার ফোর্সের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার মৃধা, সহ-সাধারণ সম্পাদক আবু রায়হান মিয়াজি, সংগঠনের নেতা মো. সবুজ মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় নেতৃবৃন্দ সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে পারস্পরিক সমন্বয়ের ওপর গুরুত্ব দেন। সভা শেষে নেতাকর্মীকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়।
প্রকাশিত : শনিবার, ১৫ আগস্ট ২০২৬
Views: 4

























