রূপসা উত্তর ইউনিয়নে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

ফরিদগঞ্জ প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১৫ নং রূপসা উত্তর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের রুস্তমপুর ক্লাবে বাদ আসর আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফল অনুষ্ঠিত হয়েছে।

 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা যুবদলের সদস্য ফারুক খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৫ নং রূপসা উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল জলিল।

এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ কামাল হোসেন, হাফেজ আহমেদ, আব্দুস সালাম মিন্টু, মোহাম্মদ মারুফ, মোহাম্মদ মাসুদ, মোঃ সুজন, মোঃ সোহেল, মোহাম্মদ আলমগীর, মোঃ হুমায়ুনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মিলাদ ও দোয়া মাহফল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ পরিচালনা করেন মাওলানা শরীফ হোসাইন।

প্রকাশিত :  ‍শনিবার, ১৫ আগস্ট ২০২৬

Views: 10

শেয়ার করুন