চাঁদপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হাজীগঞ্জ মডেল সপ্রাবির প্রধান শিক্ষক রোকেয়া সুলতানা

মোহাম্মদ সাইফুল ইসলাম :
চাঁদপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হন হাজীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া সুলতানা। হাজীগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়ে চাঁদপুরে অংশগ্রহণ করে জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। তিনি আগামীতে সুদক্ষ তার মাধ্যমে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করেন।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেনের হাত থেকে হাজীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া সুলতানা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বের সনদপত্র গ্রহণ করেন।
রোববার (২ আগস্ট) হাজীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া সুলতানা বলেন, এই অর্জন আমার ব্যক্তিগত নয়, এটি বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমি শুরুতেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি।
প্রধান শিক্ষক রোকেয়া সুলতানা আরও বলেন, হাজীগঞ্জের প্রধান শিক্ষক হিসেবে চাঁদপুর জেলার প্রায় দেড় হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে আমি শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হওয়ায় নিজেকে গর্বিত মনে করি। ভবিষ্যতেও শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে ম্যানেজিং কমিটি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা চাই।
প্রসঙ্গত, প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ে ১৭ টি ক্যাটাগরিতে শিক্ষক, শিক্ষিকা, বিদ্যালয়, ব্যক্তি, প্রতিষ্ঠান, কর্মকর্তা ও কর্মচারীকে শ্রেষ্ঠত্বের পুরস্কার প্রদান করা হয়। ২০ মে চাঁদপুর প্রাথমিক শিক্ষা পদক কমিটির সভাপতি ও জেলা প্রশাসক ও সদস্য সচিব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো ও নিশ্চিত করা হয়।
হাজীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া সুলতানার এ গৌরবময় সফলতা হাজীগঞ্জ উপজেলা তথা জেলা বাসিকে ধন্য করেন। তিনি আগামীতে সুদক্ষ তার মাধ্যমে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করবেন এমনটি আশা করেন শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায় গন। ইতিমধ্যে এই সফলতার অর্জনের পর বিভিন্ন মহল ফুলেল সংবর্ধনা, শুভেচ্ছা, অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন।
প্রকাশিত : রোববার, ০২ আগস্ট ২০২৬
Views: 5

























