চাঁদপুর জেলা রিক্সা ভ্যান অটো চালক দলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

মোহাম্মদ সাইফুল ইসলাম :
বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা, ভ্যান, অটো চালক দলের চাঁদপুর জেলা শাখার ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার (১ জুলাই) কেন্দ্রীয় সংসদের অনুমোদনে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির সভাপতি নূরে আলম, সাধারণ সম্পাদক মো. রুবেল খন্দকার, সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান, প্রচার সম্পাদক মো. সাদ্দাম হোসেন, অর্থ সম্পাদক নাজমুল হোসেন, দপ্তর সম্পাদক মো. জিয়াউর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মো. মিন্টু এবং ক্রীড়া সম্পাদক মো. নজরুল আখন্দ।

নব-গঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনকে আরও সুসংগঠিত করা, চালকদের অধিকার ও কল্যাণে কাজ করা এবং জাতীয়তাবাদী আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেছেন।

প্রকাশিত : বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ খ্রি
.

Views: 1

শেয়ার করুন