চাঁদপুর সদরে সেনা বাহিনী কর্তৃক ২৮টি দেশীয় অস্ত্র উদ্ধার 

গোলাম নবী খোকনঃ চাঁদপুর জেলায় সেনা বাহিনী কর্তৃক চাঁদপুর সদর উপজেলায় ২৮ টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গত ০৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ হতে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল দুষ্কৃতকারী, সন্ত্রাস, মাদক ব্যবসায়ী, চাঁদবাজ, অবৈধ অস্ত্রধারী এবং কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে যৌথ অভিযান চলমান রয়েছে।

এরই অংশ হিসাবে ২৭ অক্টোবর ২০২৫ তারিখ ০১৪৫ ঘটিকায় স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প হতে তালিকাভুক্ত অপরাধী এবং কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

ঐ যৌথ অভিযানে চাঁদপুর সদর উপজেলায় কলেজ রোড পুরান বাজার এলাকা হতে ২৮ টি দেশীয় অস্ত্র (০১ টি খেলনা পিস্তল, ১৬ টি বড় ছুরি, ০৮টি চাপাতি এবং ০৩ টি ছোট ছুরি উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনী ব্যবস্থা গ্রহন করার জন্য উদ্ধার কৃত দ্রব্যসামগ্রী চাঁদপুর সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান বলেন, অপরাধীরা যত বড় শক্তি শালী হউক না কেন, তাদের ছাড় দেয়া হবেনা।

সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

 

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড

Views: 2

শেয়ার করুন