ছেংগারচর পৌরসভার বাজেট ঘোষণা : মোট বাজেট ৩৩ কোটি ৩০ লক্ষ টাকা

সফিকুল ইসলাম রানা : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ২০২৪-২০২৫ অর্থ বছরের সংশোধিত বাজেট এবং ২০২৫-২০২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (১ জুলাই) পৌরসভার সভাকক্ষে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে এ বাজেট ঘোষণা করা হয়।
বাজেট সভায় সভাপতিত্ব করেন ছেংগারচর পৌরসভার প্রশাসক ও মতলব উত্তর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি। সভা সঞ্চালনা করেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) ইউসুফ আলী।
২০২৫-২০২৬ অর্থ বছরের জন্য ছেংগারচর পৌরসভা ৩৩ কোটি ৩০ লক্ষ ৩১ হাজার ৬১২ টাকার বাজেট প্রস্তাব করেছে। এর মধ্যে রাজস্ব আয় নির্ধারণ করা হয়েছে ৭ কোটি ২৬ লক্ষ ৯৩ হাজার ৩০৬ টাকা। রাজস্ব আয়ের মধ্যে রয়েছে গৃহ কর, স্থাবর সম্পত্তি হস্তান্তর কর, ট্রেড লাইসেন্স ফি, নকশা অনুমোদন ফি, হাট-বাজার ইজারা এবং অন্যান্য সেবা খাত।
রাজস্ব ব্যয় নির্ধারণ করা হয়েছে ৪ কোটি ৩৩ লক্ষ ৫৫ হাজার টাকা। এই ব্যয়ের আওতায় রয়েছে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, সম্মানী ভাতা, অফিস পরিচালন ব্যয়, জ্বালানী ও যানবাহন মেরামত, আপ্যায়ন ও জরুরি মেরামতের খরচ।
উন্নয়ন সহায়তা বাবদ আয় ধরা হয়েছে ২৬ কোটি ৩ লক্ষ ৩৮ হাজার ৩০৬ টাকা এবং এই খাতে ব্যয় নির্ধারিত হয়েছে ২৩ কোটি ৩০ লক্ষ টাকা। সবমিলিয়ে বাজেটের মোট আকার দাঁড়িয়েছে ৩৩ কোটি ৩০ লক্ষ ৩১ হাজার ৬১২ টাকা।
বাজেট ঘোষণাকালে বক্তব্যে পৌর প্রশাসক মাহমুদা কুলসুম মনি বলেন, ছেংগারচর পৌরসভাকে একটি পরিকল্পিত, আধুনিক এবং নাগরিকবান্ধব পৌরসভায় পরিণত করাই আমাদের মূল লক্ষ্য। বাজেটে অগ্রাধিকার দেওয়া হয়েছে অবকাঠামো উন্নয়ন, পানি সরবরাহ, সড়ক মেরামত, নর্দমা পরিষ্কারসহ জনসেবামূলক খাতে। রাজস্ব আয় বাড়াতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে আমরা প্রযুক্তিনির্ভর সেবা চালুর চেষ্টা করছি। পৌরবাসীর প্রত্যক্ষ অংশগ্রহণ ও সহযোগিতা ছাড়া এ বাজেট বাস্তবায়ন সম্ভব নয়।
সভায় উপস্থিত ছিলেন পৌর সহায়ক সদস্য স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান, উপজেলা প্রকৌশলী সোহেল আনোয়ার, আব্দুল্লাহ আল মামুন, যুব উন্নয়ন কর্মকর্তা তারিক মাহমুদ, পৌর নির্বাহী প্রকৌশলী (অ. দা.) ফজলুল হক, সহকারী প্রকৌশলী মান্নানুল ইসলাম, হিসাবরক্ষক সোহরাব হোসেন, সহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক নেতৃবৃন্দ।
বুধ বার, ০২ জুলাই ২০২৫
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
শেয়ার করুন
Views: 2

















