ডায়াবেটিসে কিডনি আক্রান্ত জোবায়ের, সহায়তা চায় পরিবার

সফিকুল ইসলাম রানা :  চাঁদপুরের মতলব উত্তর উপজেলার লুধুয়া গ্রামের বাসিন্দা জোবায়ের (১৩) এখন অসুস্থতা আর যন্ত্রণার সঙ্গে লড়ছে। সে লুধুয়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। কয়েক মাস ধরে শারীরিকভাবে অসুস্থ থাকার পর চিকিৎসকের পরামর্শে বিভিন্ন পরীক্ষা করানো হলে ধরা পড়ে, জোবায়ের ডায়াবেটিসসহ কিডনি জটিলতায় আক্রান্ত।

জোবায়েরের বাবা ফারুক বেপারি পেশায় রাজমিস্ত্রী। আয়-রোজগার করে সংসার চালানোই যেখানে কঠিন, সেখানে সন্তানের চিকিৎসা যেন এক পাহাড়সম বোঝা হয়ে দাঁড়িয়েছে। তাদের সংসারে তিন ছেলে ও এক মেয়ে। জোবায়ের দ্বিতীয় ছেলে। মা তাসলিমা আক্তার দিনরাত ছেলের পাশে থেকে দেখছেন ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়া এই নিষ্পাপ শিশুটিকে।

পরিবার জানায়, হাসপাতাল ও ডাক্তার-ক্লিনিক ঘুরতে ঘুরতে জমানো সমস্ত অর্থ ফুরিয়ে গেছে। এখন টেস্ট, ইনজেকশন ও ওষুধ কিনে দেওয়াও কঠিন হয়ে পড়েছে। অথচ চিকিৎসা বন্ধ হয়ে গেলে জোবায়েরের অবস্থা আরও খারাপ হয়ে যেতে পারে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

জোবায়েরের মা তাসলিমা আক্তার বলেন, “আমার ছেলেটার তো অনেক স্বপ্ন ছিল। এখন শুধু ওষুধ আর হাসপাতালে দিন কাটে। আপনারা কেউ যদি একটু সহায়তা করতেন, হয়তো ছেলেটা আবার স্কুলে যেতে পারতো।”

মানবিক এই আহ্বানে সাড়া দিয়ে যে কেউ সহায়তা করতে পারেন। জোবায়েরের সুস্থতার জন্য আপনার সামান্য সহায়তাও হতে পারে তার নতুন জীবনের আশার আলো। সহযোগিতা পাঠানোর বিকাশ নম্বর: 01837290124 (ফারুক বেপারি, পিতা)

শনিবার, ২৮ জুন ২০২৫

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

Views: 1

শেয়ার করুন