তিন দশক ধরে জনপ্রতিনিধি না হয়েও উপজেলাবাসীর জন্য উন্নয়নের কাজ করেছি : এমএ হান্নান

আনিছুর রহমান সুজন : ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ এম এ হান্নান বলেছেন, আমি ছাত্র জীবন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদের আদর্শের রাজনীতি করেছি। মাঝখানের কিছুদিন ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকার পর ১৯৯১ সাল থেকে অদ্যাবদি বিএনপির পতাকাতলে রয়েছি। কখনো দলের বাইরে যায়নি, দলের জন্য আমার সর্বোচ্চটুকু দিয়েছি। তার বিনিময়ে বিএনপি আমাকে ২০০৮ সালে ও ২০১৮ সালে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়। যদিও একটি কুচক্রির কারণে আমি বঞ্চিত হই। সেই সময়ে আমি দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলাম না।

এখন দলের দায়িত্বপ্রাপ্ত লোক হিসেবে দলকে সুসংগঠিত করা কাজ করে চলছি। ফলে আজ ফরিদগঞ্জ উপজেলার যেখানেই যাবেন, শুধু ধানের শীষের কথা বললে কর্মী সমর্থকদের অভাব হবে না। আমি গত তিন দশক ধরে জনপ্রতিনিধি না হয়েও উপজেলাবাসীর জন্য উন্নয়নের কাজ করেছি। আপনারা যদি সমর্থন করেন এবং দলের জন্য কাজ করেন, তবে আমি এবারো দলের মনোনয়ন পাবো। আর অবশ্যই এই ক্ষেত্রে আপনাদের সমর্থন প্রয়োজন রয়েছে। বিএনপি যে কতবড়ো দল, তা একটি ইউনিয়নের মহিলা দলের সমাবেশেই বিপুল সংখ্যক মহিলার উপস্থিতি তার প্রমান দেয়। আপনারা ঘরে ঘরে গিয়ে দলের জন্য ভোট প্রার্থনা করেন।

শুক্রবার (৩ অক্টোবর ) বিকালে ফরিদগঞ্জ উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মহিলা দলের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন।

ইউনিয়ন বিএনপির সভাপতি সফিকুর রহমানের সভাপতিত্বে ও বিএনপি নেতা সফিউল আলমের পরিচালনায় অতিথির বক্তব্য রাখেন স্পেন প্রবাসী বিএনপির সভাপতি মনির হোসেন, উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক সাবেক মেয়র মঞ্জিল হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক আমানত হোসেন গাজী, উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক আব্দুল খালেক পাটওয়ারী, পৌর বিএনপির যুগ্মআহ্বায়ক জামাল হোসেন মিজি, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী, উপজেলা মহিলা দলের আহ্বায়ক রেবেকা সুলতানা, যুগ্মআহ্বায়ক ফারাজানা বেগম, ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবকে সভাপতি আজিজ মোল্লা, মহিলা দলের আহ্বায়ক বিলকিছ বেগম, উপজেলা শ্রমিক দলের সভাপতি আজিম খান ।

শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

Views: 0

শেয়ার করুন