দক্ষিণ আলগী আদর্শ যুব সমাজ কল্যান সংঘের উদ্যোগে হাইমচরে শীতবস্ত্র বিতরণ

হাইমচর প্রতিনিধি : দক্ষিণ আলগী আদর্শ যুব সমাজ কল্যান সংঘের উদ্যোগে হাইমচরে অসহায় দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেল তিন ঘটিকার সময় দক্ষিণ আলগী ইউনিয়নের বর্ডারপুল এলাকায় সংগঠনের অফিসে শীতবস্ত্র / কম্বল বিতরণ উদ্বোধন করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ছফিউল্লাহ মিয়ার সভাপতিত্বে ও দক্ষিণ আলগী আদর্শ যুব সমাজ কল্যান সংঘের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির লিটনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা নাজনীন তৃষা।

এসময় তিনি বলেন, হাইমচর একটি নদীর তীরবর্তী এলাকা, এখানে অসংখ্য শীতার্ত মানুষ রয়েছে। সীমিত বরাদ্দ থাকায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকলের মাঝে শীতবস্ত্র বিতরণ করা সম্ভব হচ্ছেনা। হাইমচরের এ অসহায় মানুষের পাশে সকলকে এগিয়ে আসা উচিত। দক্ষিণ আলগী আদর্শ যুব সমাজ কল্যান সংঘের উদ্যোগে যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে তা খুবই মানসম্মত এবং ভালোমানের কম্বল।

এ সংঘটনের নেতৃবৃন্দ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ফলে, এ মানুষ গুলোর শীতের কষ্ট লাগব হবে। তাই আমি সংগঠনের নেতৃবৃন্দকে অসংখ্য ধন্যবাদ জানাই। হাইমচরে খেটে খাওয়া অসহায় দরিদ্র মানুষ জনের পাশে সকল বৃত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি।

সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির লিটন বলেন, আমাদের এ দক্ষিণ আলগী আদর্শ যুব সমাজ কল্যান সংঘের উদ্যোগে করোনাকালীন সময়ে মানুষজনের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছি। বিভিন্ন সময়ে এ সংগঠন থেকে অসহায় হতদরিদ্র মানুষজনের পাশে দাড়িয়েছি।

এছাড়াও এ সংগঠনন উপজেলার বিভিন্ন মসজিদের উন্নয়ন কাজে সহযোগীতা করে আসছে। রাজনৈতিক প্রভাবমুক্ত এ সংগঠন অসহায় মানুষের কথা চিন্তা করে শীতবস্ত্র বিতরণ করছে। আমরা চেষ্টা করেছি ভাল মানের শীতবস্ত্র দেয়ার। তারই আলোকে আজ শীতবস্ত্র বিতরণ উদ্বোধন করা হয়েছে। পর্যায়ক্রমে আমাদের এ কম্বল বিতরণ অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নিরুপম মজুমদার, হাইমচর প্রেসক্লাব সদস্য সচিব সাহেদ হোসেন দিপু সহ দক্ষিণ আলগী আদর্শ যুব সমাজ কল্যান সংঘের নেতৃবৃন্দ।

সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

Views: 0

শেয়ার করুন