ধানের শীষের বিজয় নিশ্চিতে ঘরে ঘরে কাজ শুরু করুন : লায়ন মো. হারুনুর রশিদ

ফরিদগঞ্জ প্রতিনিধি : চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের উঠান বৈঠকে অংশ নিয়েছেন।
শনিবার (১৫ নভেম্বর ২০২৫) বিকালে বালিথুবা পশ্চিম ইউনিয়নের পালতালুক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নাজির পাটোয়ারী সভাপতিত্বে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আপনারা বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারেননি। পছন্দের প্রতিক পছন্দের প্রার্থীকে না দেওয়ার বেদনা ঘোছাতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি তথা ধানেরশীষ প্রতিককে ভালোবেসে ভোট দিন। ধানের শীষ প্রতিকে আপনার একটি ভোট বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ ১৭ বছরের কষ্টের ইতি ঘটাবে।
আজ এখানে যারা নারীরা উপস্থিত হয়েছেন তারা যদি বিএনপির প্রতি বিশ্বাস ও ভরসা রাখেন তবে আপনাদের ভোটের রায়ের মাধ্যমে বিএনপি যদি ক্ষমতায় যায়, ৩১ দফার বাস্তবায়নের মাধ্যমে তার প্রতিফলন পাবেন।
উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মুহিন আহমেদ ভূঁইয়ার পরিচালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিুর রহমান, যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন কোম্পানি, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, মজিবুর রহমান, বালিথুবা পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন স্বপন, বালিথুবা পশ্চিম সাবেক সাধারণ সম্পাদক সাগর মজুমদার, বিএনপি নেতা শাহ আলম মিয়াজী, উপজেলা মহিলা দলের নেত্রী শারমিন করিম প্রমুখ।
শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

Views: 0
























