নিশ্চিন্তপুরে বিএনপির মিছিলে হামলার প্রতিবাদে সভা

গোলাম নবী খোকন : ০৯ জুন ২০২৫ খৃষ্টাব্দে দূর্গাপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের ঈদ পরবর্তী সময়ে আনন্দ রেলী নিশ্চিন্তপুর বাজারে শুরু হওয়ার কিছুক্ষণ পরে মিছিলের উপর অর্তকিত হামলা চালায় সন্ত্রাসীরা। ঐ হামলায় মতলব উত্তর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মামুন সরকারের চোখ উপরে ফেলে ও ফয়সাল আহম্মেদ সেহেল সহ অন্যান্য নেতৃবৃন্দ গুরত্বর আহত হয়। এ লক্ষ্যে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন হাফেজ মোঃ বকুল।

২১ জুন বিকালে নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় ও ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপনের উপস্থাপনায়, দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সামছুউদ্দিন সরকারের সভাপতিত্ত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুহাম্মদ ড. জালালউদ্দিন।

আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন তার বক্তব্যে বলেন “যদিও মনে হয় বিএনপি এখন সুসময়ে আছে। প্রকৃতপক্ষে দেশে ও বিদেশে বিএনপিকে নিয়ে নানা ধরনের চক্রান্ত ও ষড়যন্ত্র চলছে। তাই দলের মধ্যে কোন বিভক্তি না রেখে আসুন আমরা এক মঞ্চে কাজ করি, যে নমিনেশন পাবে তার পক্ষে সবাই কাজ করবে। মামুনের চোখ হারানোর ঘটনাটিকে তিনি মর্মান্তিক বিশেষ করে মামুনের মেয়ে যখন তার বাবার চোখ ফেরত চেয়েছেন তিনি তার কোন জবাব দিতে পারেননি। তবে তিনি রাজনৈতিক কোন বক্তৃতা দেওয়ার জন্যই নয় মন থেকে উদাত্তভাবে জানান দিচ্ছেন যদি মামুনের চোখ প্রতিস্থাপন করা যায় তাহলে তিনি নিজেই একটি চোখ দিতে প্রস্তুত।”

এছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার, ছেংঙ্গারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সহসভাপতি গণি তফাদার, উপজেলা বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর আলম প্রধান, ফতেপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি তোফায়েল আহমেদ পাটোয়ারী, ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজী, উপজেলা যুব দলের ভারপ্রাপ্ত আহবায়ক রাশেদুজ্জামান টিপু, উপজেলা যুবদল নেতা হিমেল, যুবদল নেতা আনিসুজ্জামান, উপজেলা যুবদলের ১ নং যুগ্ন আহবায়ক ফয়সাল আহম্মদ সোহেল, উপজেলা যুবদলের যুগ্গ আহবায়ক আব্দুল মান্নান সাগর, উপজেলা ছাত্র দলের আহবায়ক নুরুল হুদা ফয়েজী, ছাত্র দল নেতা নাজমুল হাসান জিসান, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী টিনু, দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির লস্কর প্রমূখ।
অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন ও উপস্থাপনা সহযোগিতায় ছিলেন মতলব উত্তর উপজেলা বিএনপি’র ক্রীড়া বিষয়ক সম্পাদক মেহেদী হাসান ইমু সরকার।

শনি বার, ২১ জুন ২০২৫

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

Views: 0

শেয়ার করুন