পরীক্ষার হলে শিক্ষক কর্তৃক উদ্ধত আচরণের শিকার শিক্ষার্থীরা, ইউএনওর কাছে অভিযোগ

ফরিদগঞ্জ : চলমান ২০২৫ সালের এসএসসি পরীক্ষার কক্ষ পর্যবেক্ষক একজন শিক্ষকের উদ্ধত আচরণের শিকারের অভিযোগ উঠেছে। এসএসসি পরীক্ষার্থী ও কালির বাজার মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম এব্যাপারে ইমাম হোসেন নামে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরার লিখিত অভিযোগ করেছেন। যদিও শিক্ষক ইমাম হোসেন তার বিরুদ্ধে আনিত অভিযোগ ভিত্তিহীন দাবি করে বলেছেন, এটি উদ্দেশ্য প্রনোদিত। তিনি কেন তাদের সাথে এই আচরণ করবেন।
কালির বাজার মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মো. জাহিদুল ইসলাম (রোল নং- ৩৬৮২২৮) জানান, তারা ফরিদগঞ্জ আবিদুর রেজা মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। গত ২১ এপ্রিল এসএসসি পরীক্ষার গনিত পরীক্ষা ছিল।
তাদের কক্ষে পর্যবেক্ষক হিসেবে খাজুরিয়া বহুমুখি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ইমাম হোসেন ছিলেন। এমসিকিউ পরীক্ষার ২০ মিনিটের সময় ওই শিক্ষক তার প্রশ্ন পরিবর্তন করে অন্য একটি সেট দেন। তার অনুরোধও তিনি কর্ণপাত করেননি। এমনকি তার স্বাক্ষর লিপিতে তার স্বাক্ষরও নেননি। তিনি নিজে দিয়ে দিয়েছেন। এমনকি ওই হলের অন্য এক ছাত্রকে মারধর করেন এবং সকলেকে গালমন্দ করেন। তার এই উদ্ধত আচরণের কারণে সেসহ ওই হলের শিক্ষার্থীরা ভাল ভাবে পরীক্ষা দিতে পারে নি।
ওই হলে পরীক্ষা দেয়া অন্য পরীক্ষার্থীরা একই কথা জানান। তারা জানান ওই শিক্ষক কেন এই আচরণে করেছেন, তা তারা জানেন না। কিন্তু তাদের যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে।
জাহিদুল ইসলামের বাবা সামছুল ইসলাম জানান, ওই শিক্ষকের কারণে তার ছেলেসহ ওই হলের শিক্ষার্থীদের জীবন শেষ হয়ে গেল। আমরা সঠিক তদন্ত চাই।
কালির বাজার মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন জানান, তিনি বিষয়টি মঙ্গলবার (২২ এপ্রিল২০২৫) জেনেছেন। পরে বুধবার (২৩ এপ্রিল ২০২৫) ফরিদগঞ্জ আবিদুর রেজা মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসে কেন্দ্র সচিবকে অবহিত করেছেন।
ফরিদগঞ্জ আবিদুর রেজা মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাছিনা আক্তার জানান, যদি এমনটি ঘটে থাকে, তাহলে তা দু:খজনক। তবে আমিও বুধবার (২৩ এপ্রিল ২০২৫)জানলাম। শিক্ষার্থী বা শিক্ষক কেউই কিছুই জানান নি।
খাজুরিয়া বহুমুখি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ইমাম হোসেন মুঠো ফোনে জানান, তার বিরুদ্ধে যেই অভিযোগ করা হয়েছে তা সঠিক নয়। তা ভিত্তিহীন। ওই শিক্ষার্থী বা স্কুলের সাথে তার কোন সমস্যা নেই। হলে পরীক্ষা চলাকালে জাহিদুল ইসলামকে কিছুটা ছটফট করতে দেখা গেছে। এমসিকিউ উত্তরপত্র উঠানোর সময় সে বারংবার সময় প্রার্থনা করেছিল। সে মাত্র কয়েকটি উত্তর দিয়েছে বলে ওই সময়ে বলেছিল। কিন্তু আমিতো নিয়মের বাইরে যেতে পারি না। এছাড়া আমি অন্যকোন শিক্ষার্থীর সাথে খারাপ আচরণ ও মরধর করিনি।
অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া জানান, বিষয়টি তদন্তপূবর্ক ব্যবস্থা নেয়া হবে।
প্রকাশ : বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
Views: 0

















