প্রধানমন্ত্রীর কাছে ৯০’র ছাত্র আন্দোলনে নির্যাতিত হাজীগঞ্জের ব্যবসায়ী নজরুলের আকুতি

মোহাম্মদ সাইফুল ইসলাম :
চাঁদপুর জেলার বাণিজ্যিক প্রাণকেন্দ্র হাজীগঞ্জ বাজারের একসময়ের বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ছাত্রনেতার খোঁজ নিচ্ছে না কেউ। দলের জন্য জীবন যৌবন উৎসর্গ করে বর্তমানে তিনি প্রতিবন্ধীর জীবন যাপন করছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান এর কাছে ৯০ এর ছাত্র আন্দোলনে নির্যাতিত হাজীগঞ্জের ব্যবসায়ী নজরুল ইসলাম তার মনে জমে থাকা রক্তক্ষরণের কথা আকুল আকুতি জানাতে চায়।

হাজীগঞ্জ বাজারের এক সময়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী। হাজীগঞ্জের টোরাগড় গ্রামে শ্বশুরের বাড়িতে স্ত্রী-সন্তানদের নিয়ে দিনযাপন করছেন। তাঁর স্ত্রী একজন নারী উদ্যোক্তা, সরকারি কোনো সহযোগিতা না পাওয়া ব্যবসা বাড়ালেও সুখের মুখ দেখেনি।

হাজীগঞ্জ বাজারে নাবিলা ফ্যাশন কর্নার ও লিপি গার্মেন্টস-এর স্বত্বাধিকারী। নজরুল ইসলাম ফারুক বিএ (ফার্স্ট ক্লাস), এম এ পাস। শ্রবণপ্রতিবন্ধী হবার কারণে ব্যবসা ছেড়ে দিতে বাধ্য হন। ছাত্রজীবনে রাজনীতি শুরু করে ছাত্রদলে যোগদান করে। রাজনীতি করতে গিয়ে মামলা-হামলা পুলিশি নির্যাতনের কারণে শেষ পর্যন্ত পুরোপুরি শ্রবণ প্রতিবন্ধী হয়ে যায়।

হাজীগঞ্জে শ্বশুরের বাসা থেকে ১-১১-এর সময় হাজীগঞ্জ থানা পুলিশ ধরে নিয়ে যায়। থানায় নিয়ে ব্যাপক মারধর করার কারণে তিনি শারীরিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। যে কারণে তাঁর শ্রবণশক্তি পুরোপুরি নষ্ট হয়ে যায়। সেই আটকে তিনি দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে।দলের জন্যে এতো কিছু করার পরেও এখন তাঁর পরিবারের কেউ কোনো খোঁজ রাখেনি।

হাজীগঞ্জ বাজারের একজন নারী উদ্যোক্তা তার স্ত্রী, ব্যবসা বাড়ানোর জন্যে স্ত্রী বিভিন্ন ব্যাংক ও সরকারি প্রতিষ্ঠানের সহযোগিতা না পাওয়ার কারণে মোটা অংকের সুদে ঋণ নিয়ে এখন সব ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম। নারী উদ্যোক্তা হিসেবে সে কম সুদে ঋণ পেলে ঘুরে দাঁড়াবে।

কারা নির্যাতিত নজরুল ইসলাম ফারুক এর ৩ মেয়ে ১ ছেলে। বড় মেয়ে এমএ অধ্যয়নরত, ছোট দু মেয়ে জমজ নাবিলা-মেঘলা হাজীগঞ্জ মডেল কলেজ থেকে জিপিএ-ফাইভ পেয়ে চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে পড়ছে। সবার ছোট ছেলে মেহেদী ইসলাম বায়েজীদ কোরআনে হাফেজ।

৯০ এর ছাত্র আন্দোলনে চাঁদপুরের অন্যতম নির্যাতিত ছাত্রনেতা, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদল শাখার সাবেক যুগ্ম সম্পাদক, চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের ভিপি প্রার্থিতার জন্যে আবেদনকারী, জেলা ছাত্রদলের সাবেক কোষাধ্যক্ষ, এরশাদবিরোধী আন্দোলনে চাঁদপুর শহরে পুলিশের গুলিতে শহীদ রাজুর ৯০-এর অন্যতম সহযোগী নজরুল ইসলাম ফারুক।

চাঁদপুরস্থ কম্পন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাহিত্য ও প্রচার সম্পাদক পদে ছিলেন দীর্ঘদিন। রাজনীতির পাশাপাশি একটা সময় জাতীয় দৈনিক দিনকাল এর চাঁদপুর প্রতিনিধি, নজরুল ইসলাম ফারুকের বাড়ি চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের বড় শাহতলী মজুমদার বাড়ি।

শ্রবণ প্রতিবন্ধী ফারুকের সাথে কথা হলে তিনি বলেন, “৯০-এ এরশাদবিরোধী আন্দোলনে চাঁদপুর শহরে চিত্রলেখার মোড়ে আমরা মিছিল বের করি। সেই মিছিলে পুলিশ গুলি করে। এতে মিছিলে আমার পাশে থাকা রাজু মাটিতে লুটিয়ে পড়ে শহীদ হন। তাঁর ওপরে হামলার সময় আমি দৌড়ে প্রাণে রক্ষা পাই।

মিথ্যা রাজনৈতিক মামলায় আমার ওয়ারেন্ট ছিলো, যা আমি জানতাম না। সেই মামলায় আমাকে আটক করে নির্যাতন করে। আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমার পুরো জীবনের আকুতি তুলে ধরতে চাই।

প্রকাশিত : বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ খ্রি
.

 

Views: 1

শেয়ার করুন