হাজীগঞ্জ তাকওয়া মসজিদে মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন মেয়র প্রার্থী অ্যাড. টিটু

মোহাম্মদ সাইফুল ইসলাম :
চাঁদপুর জেলা হাজীগঞ্জ পৌর ৪ নং ওয়ার্ড মকিমাবাদ এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী তাকওয়া মসজিদে বাদজুমা মুসল্লিদের সাথে কুশল বিনিময় ও লিফলেট বিতরণ করা হয়। মসজিদের মেহরাবের সামনে দাঁড়িয়ে সকল মুসল্লিদের কাছে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে দোয়া সমর্থন ও ভালবাসা কামনা করেন হাজীগঞ্জ পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী সকলের পরিচিত মুখ এডভোকেট মোহাম্মদ ওমর ফারুক খান টিটু।
শুক্রবার (৩ জুলাই) হাজীগঞ্জের ঐতিহ্যবাহী তাকওয়া মসজিদে পবিত্র জুমার নামাজ শেষ করে মসজিদের সম্মুখে বের হয়ে এক এক করে সকল মুসল্লিদের সাথে কৌশল বিনিময় ও হাত মোছাফা করেন। তখন তিনি সকলের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের কাছে এসেছি দোয়ার জন্য। আপনারা আমাকে দোয়া করবেন। যেন আগামী দিনে আমার পথচলা শুভম হয়।
মসজিদে নামাজ শেষে মুসল্লী এবং মোতাওয়াল্লী সহ অনেকে বলতে শোনা যায় যে ২০- ৩০ সেকেন্ডের সংক্ষিপ্ত আলোচনা করায় মুসল্লিরা বিরক্ত হয়নি, সকলেই খুশি হয়েছে। দেখা যায় অনেকে কথা বলতে শুরু করলে আর শেষ করে না, এতে করে মুসল্লিরা বিব্রত হয়। আলহামদুলিল্লাহ এডভোকেট মোহাম্মদ ওমর ফারুক খান টিটু সংক্ষিপ্ত কথা বলার সকলে মনোযোগ সহকারে শুনেছেন এবং খুশি হয়েছেন।
অ্যাডভোকেট ওমর ফারুক টিটু বলেন, “আমি সবসময় জনগণের পাশে থেকে কাজ করতে চাই। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং আগামী দিনে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব পৌরসভা গঠনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
মুসল্লিদের মাঝে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা ও জনসেবামূলক অঙ্গীকার সম্বলিত লিফলেট বিতরণ করেন। পৌর এলাকার অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং জনভোগান্তি নিরসনে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন।
হাজীগঞ্জ পৌরসভাকে একটি পরিকল্পিত, আধুনিক ও সেবামুখী নগরীতে রূপান্তর করাই আমার লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে পৌরবাসীর আন্তরিক সহযোগিতা, পরামর্শ ও দোয়া প্রয়োজন।
তাকওয়া মসজিদটি রামগঞ্জ-গৌরীপুর সড়কের পাশে হাওয়ায় পৌর এলাকার মুসল্লি ছাড়াও বহুদূরান্ত থেকে আগত মুসল্লিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
Views: 1
























